-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

হুট করে সিলেটের অধিনায়ক করা হয়েছে রবি বোপারাকে। ফাইল ছবি[/caption]
খুলনা টাইগার্সের বিপক্ষে ১৫ রানের পরাজয়ের পর সংবাদ সম্মেলনে সিলেটের প্রতিনিধি হিসেবে হাজির হন অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। তিনিই জানান, অধিনায়ক পরিবর্তনের পুরো বিষয়টি হয়েছে দৃষ্টির অগোচরে।
আলাউদ্দিন বলেন, 'আপনারা যেমন মাঠে এসে জেনেছেন, আমরা খেলোয়াড়রাও মোটামুটি সবাই মাঠে এসে জেনেছি।'
আলাউদ্দিন অবশ্য যুক্তি দাঁড় করালেন- করোনার সংক্রমণ ঠেকাতে আর হারের বৃত্ত থেকে বের হয়ে আসতে ক্রিকেটারদের বেশিরভাগ সময় কাটছে নিজ নিজ হোটেল রুমে। এ কারণেই ইংলিশ অলরাউন্ডারকে অধিনায়ক করার কথা নাকি জানতেন না তারা।
আলাউদ্দিন আরও বলেন, 'করোনা পরিস্থিতির কারণে আমরা সবাই মোটামুটি রুমেই থাকি। তাছাড়া বেশ কয়েকটা খারাপ ম্যাচ গেছে আমাদের, সবাই মানসিকভাবে চেষ্টা করছিলাম ভালোভাবে কামব্যাক করার। কেউ বাইরে যাচ্ছি না, রুমেই থাকা হচ্ছে। এটা তো ম্যানেজমেন্টের বিষয়। একদমই দৃষ্টির অগোচরে এই ব্যাপারটা। আমরা এ সম্পর্কে অবগত ছিলাম না। মাঠে জেনেছি। যাই হোক, বোপারাও ভালোই করেছে আজকে। এটা ম্যানেজমেন্টের ব্যাপার, আমি আসলে বলতে পারি না।'
[caption id="attachment_191173" align="aligncenter" width="704"]
বল টেম্পারিংয়ে শাস্তি মানতে পারছেন না আলাউদ্দিন বাবু।[/caption]
এদিকে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই বিতর্কের জন্ম দিয়েছেন বোপারা। তার বল টেম্পারিংয়ের কারণে সিলেটকে গুনতে হয়েছে ৫ রান জরিমানা। আলাউদ্দিন মনে করেন, আম্পায়াররা বল টেম্পারিংয়ের যে অভিযোগ তুলেছেন ও শাস্তি দিয়েছেন তা সঠিক নয়।
তিনি বলেন, 'টি-টোয়েন্টি খেলায় একটি রানও অনেক গুরুত্বপূর্ণ। পাঁচ রান তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আম্পায়ার যে কারণ দেখাল বল পরিবর্তনের ক্ষেত্রে, আমার কাছে মনে হয়নি এমন কিছু হচ্ছে। বোপারা আন্তর্জাতিক মানের ক্রিকেটার। 