-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গত ফেব্রুয়ারিতে দেশের ক্রিকেট ও ক্রীড়া ইতিহাসের প্রথম বিশ্বকাপ এনে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দীর্ঘদিন ধরে একত্রে অনুশীলনের ফলে দলটি শক্তিশালী হয়ে উঠেছিল। এজন্য নতুন অনূর্ধ্ব-১৯ দল নিয়ে অনুশীলন ক্যাম্পে বাড়তি মনোযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
করোনা মহামারির মধ্যেও সিলেটে অনূর্ধ্ব-১৯ দলের দুই সপ্তাহের ক্যাম্পের ব্যবস্থা করে বিসিবি। এই ক্যাম্প চলাকালীন ৫টি ওয়ানডে ম্যাচে মাঠে নামে ক্যাম্পে সুযোগ পাওয়া খেলোয়াড়রা। সেই পাঁচ ওয়ানডের শেষ ম্যাচে আজ (৪ ডিসেম্বর) মুখোমুখি হয়েছিল লাল দল ও সবুজ দল।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করে লাল দল। কিন্তু দুই ওপেনার মফিজুল ইসলাম রবিন ও মোহাম্মদ ইমন আলী সমান ২০ রান করে আউট হলে ব্যাটিং বিপর্যয় শুরু হয়। মাঝে তৌহিদুল ইসলাম ইমন ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে তাকে সঙ্গ দিতে পারেননি অন্যরা।
পরে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ইনিংস সর্বোচ্চ ৪০ রানে আউট হলে ১২২ রানে গুটিয়ে যায় লাল দল। সবুজ দলের হয়ে মাহফুজুর রহমান রাব্বি, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম ও শায়ান আহমেদ চৌধুরী ওহিন দুইটি করে উইকেট নেন।
১২৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলে সবুজ দল। ওপেনার ইফতেখার আহমেদ ইফতি ৩ রানে করে আউট হওয়ার পর অধিনায়ক সাকিব শাহরিয়ার ফেরেন খালি হাতে। আরেক ওপেনার মোহাম্মদ খালিদ হাসান ১৬ ও মিডল অর্ডার ব্যাটসম্যান শায়ান আহমেদ করেন ২৬ রান।
এরপর দ্রুত আরো কয়েকটি উইকেট হারিয়ে বসে সবুজ দল। পরে মোহাম্মদ জাকারিয়া ইসলাম শান্তর ১২ রানের সাথে রাব্বির অপরাজিত ১২ রানের কল্যাণে ২৮তম ওভারে ৮ উইকেট হারিয়ে অর্থাৎ ২ উইকেট হাতে রেখে জয় তুলে মাঠ ছাড়ে সবুজ দল।
সংক্ষিপ্ত স্কোর:
অনূর্ধ্ব-১৯ লাল দল: ১২২/১০ (৪২.৫ ওভারে)
রবিন ২০, ইমন ২০, নাবিল ২, আইচ ৮, তৌহিদুল ৪০, মামুন ৭, মুন্না ১১, আরিফুল ০, নয়ন ৩, এপন ০*, আশিক ০; রিপন ১২/১, তারেক ১২/১, সিয়াম ১৭/২, রাব্বি ৩২/২, কিবরিয়া ৩০/১, ওহিন ১৪/২।
অনূর্ধ্ব-১৯ সবুজ দল: ১২৩/৮ (২৭.৫ ওভার)
খালিদ ১৬, ইফতি ৩, শাহরিয়ার ০, ওহিন ২৬, শান্ত ১২, রিহাদ ৮, মাকসুদুর ১০, কিবরিয়া ৯, রাব্বি ১২*, সিয়াম ৬*; আশিক ২৪/২, রোমান ২৪/০, নয়ন ২২/৩, আইচ ২৮/১, এপন ৭/১, রবিন ১১/০।
ফলাফল: সবুজ দল ২ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




