-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার জানিয়েছেন, চার সপ্তাহের স্কিল ক্যাম্পের ব্যাপ্তি কিছুটা কমে আসবে। এদিকে যুব দলের নতুন স্কোয়াডের ক্রিকেটারদের মধ্যে ক'রোনার উপসর্গ দেখা দেওয়ায় স্কিল ক্যাম্প বন্ধ ছিল বুধ ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ অক্টোবর)।
গত ১ অক্টোবর থেকে বিকেএসপিতে শুরু হয় নবগঠিত অনূর্ধ্ব-১৯ দলের স্কিল ক্যাম্প। তার আগে আরও একটি ক্যাম্প থেকে অনূর্ধ্ব-১৯ দলের জন্য ২৮ সদস্যের স্কোয়াড বাছাই করা হয়। ক্যাম্প চলাকালে কয়েকজন ক্রিকেটারের মধ্যে দেখা গেছে ক'রোনার উপসর্গ। তাই সাবধানতাবশত অনুশীলন দুইদিন বন্ধ ছিল। উপসর্গ দেখা দেওয়া ক্রিকেটারদের বিচ্ছিন্ন রেখে আগামী শনিবার বা রবিবার থেকে আবারো ক্যাম্প শুরুর কথা রয়েছে।
আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, 'ক'রোনার জন্য ঠিক বলব না এটা... তবে আমাদের দুইদিন অনুশীলন বন্ধ ছিল। বুধবার, বৃহস্পতিবার দুইদিন অনুশীলন বন্ধ রেখেছি, আর শুক্রবার তো অনুশীলন বন্ধই থাকে। দুই-একজন ক্রিকেটারে মাঝে উপসর্গ দেখেছি। যারা যারা ওদের সংস্পর্শে ছিল... বিশেষ করে একটা রুমের মধ্যে একজন ক্রিকেটার হাঁচি-কাশি দিচ্ছে তো অন্য ক্রিকেটার যারা ওর রুমমেট আছে, তাদের অনুশীলন আমরা কিছু দিনের জন্য বন্ধ করে দিয়েছি।'