-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রংপুর রাইডার্সের জন্য পঞ্চম বিপিএলটা অনেকটা রূপকথার মতোই। চাপ জয়ের অসাধারণ দৃষ্টান্ত রাখার পাশাপাশি দলটি বুঝিয়ে দিয়েছে সঠিক সময়ে জ্বলে ওঠার গুরুত্বও। আর দলের এই সাফল্যকে মানুষের দোয়ার ফলাফল হিসেবেই দেখছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক।
রংপুরের সাফল্যের কৃতিত্ব মানুষের দোয়া'র প্রতি রেখে তিনি বলেন, ‘অনেক মানুষের দোয়ায় রংপুর ট্রফি জিতেছে। মালিকানা বদলের আগে দলটির ইমেজ সংকট ছিল। আমরা সেটি পুনরুদ্ধার করেছি। কিছু একটা করে দেখানোর বাসনা আমাদের মধ্যে শুরু থেকেই খুব তীব্র ছিল। সেটি শুধু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই না, আরো অনেক কিছুর জন্যও। ’
ইশতিয়াক জানান, আসর শুরুর অনেক আগে থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন রংপুরের সদস্যরা, ‘আমরা টুর্নামেন্ট শুরুর বেশ আগে থেকেই মাঠ পর্যায়ে কাজ করেছি, যা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি করেনি। বন্যা, মঙ্গা থেকে শুরু করে এতিমখানা ও মাদরাসা—কোথায় যাইনি আমরা।'
আর এসব কর্মকাণ্ডের অনেকাংশই থেকে গেছে আড়ালে। শিরোপা জেতার পর এসব তথ্য জানিয়ে ইশতিয়াক আরও বলেন, 'আপনারা এর অনেক কিছু দেখেনওনি। প্রচারের অন্তরালে থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অনেক কিছু করেছি। চেষ্টা করেছি মানুষের কাছাকাছি যাওয়ার। সেই মানুষের প্রার্থনারও তো একটা শক্তি আছে।’