-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জাতীয় দলে ফেরার ইচ্ছে পোষণ করেছেন পেসার আমির। ছবিঃ এএফপি[/caption]
মূলত টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত নেন আমির। অবসর নেওয়ার পর আমির জানান, পাকিস্তান দলের টিম ম্যানেজেমেন্ট থেকে প্রাপ্য সম্মান পাননা তিনি। বিপিএলে ভালো পারফর্ম করেও জাতীয় দলে ডাক পাননি তিনি। তারপর থেকে ধীরে ধীরে তাঁকে ছাড়াই বিভিন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেন তখনকার প্রধান নির্বাচক মিসবাহ।
সেই ক্ষোভ থেকেই অবসরের সিদ্ধান্ত নেন তিনি। এবার আমির জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আবারো সবুজ জার্সি গায়ে ফিরতে চান তিনি। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব জানান আমির। তিনি বলেন,
“পিএসএলের ষষ্ঠ আসরের দ্বিতীয় পর্বের খেলা শুরু হওয়ার আগে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান আমার বাড়িতে আসেন। আমাদের মধ্যে অবসর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমার ভাবনা তার কাছে তুলে ধরেছি সত্যি বলতে তিনি আমার বিষয়গুলো গুরুত্ব সহকারে শুনেছেন। সব কিছু যদি ঠিক থাকে তাহলে অবসর ভেঙে ফিরতে প্রস্তুত আছি আমি।”
এর আগে আমিরের অবসর নিয়ে সাবেকদের ভিন্ন ভিন্ন মত ছিল। পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার মনে করেন টাকার জন্যই জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আমির। যাতে করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারেন।
তাছাড়া মাসখানেক আগে আমিরকে ফেরানোর ইস্যু নিয়ে কথা বলেছিলেন বাবর আজম। এছাড়াও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে আমিরের মতো বোলারের গুরুত্ব বুঝতে বলেছিলেন ওয়াসিম আকরাম।