-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

উইকেট শিকারের পর আফ্রিদির সাথে সাকিবের উদযাপন।[/caption]
রংপুরের বিপক্ষে মাঠে নামার আগে ৭৯ উইকেট নিয়ে যৌথভাবে প্যাটেলের সাথে সাকিবের অবস্থান ছিল এই অর্জনের দৌড়ে। হাই ভোল্টেজের ম্যাচে রুংপুরের ইনিংসের একাদশতম ওভারে বল করতে আসেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের করা প্রথম বলটি খেলতে গিয়ে মোহাম্মদ আমিরের তালুবন্দী হয়ে সাজঘরের পথ ধরেন শাহরিয়ার নাফীস। আর এর মধ্য দিয়েই নির্দিষ্ট কোন ভেন্যুতে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েন তিনি।
বিপিএলের ইতিহাসে নবম বোলার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার মাইলফলক নেওয়ার দিন মিরপুরের হোম অব ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের ৮৪তম উইকেট শিকার করেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব। যা যেকোন বোলারের পক্ষে এক মাঠে সর্বাধিক উইকেট শিকার করার রেকর্ড। তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন সামিত প্যাটেল। ইংলিশ এই ক্রিকেটারের ঝুলিতে রয়েছে নটিংহ্যাম্পশায়ারের ট্রেন্ড ব্রিজে শিকার করা ৭৯ উইকেট। এরপর তালিকার তৃতীয়স্থানে রয়েছেন আরেক ইংলিশ বাঁহাতি অর্থোডক্স বোলার ড্যানি ব্রিগস। সাউদাম্পটনের দ্যা রোজ বোল মাঠে তাঁর শিকার ৬৬টি উইকেট।
প্রসঙ্গত জাতীয় দলের হয়ে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচ থেকে ১৫ উইকেট নেওয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট বিপিএলে ৪১ ম্যাচ থেকে ৫৮ উইকেটসহ মোট ৬৫ ম্যাচে ৮৪ উইকেট শিকার করেছেন ৩০-বছর -বয়সী এই ক্রিকেটার। যার মধ্যে ইনিংসে চারবার ৩ উইকেট নেওয়ার ও একবার করে চার ও পাঁচ উইকেট নেওয়ার অর্জন রয়েছে।