-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বুধবার (১৬ জুন) বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ চলাকালে মাঠের বাইরে থেকে সানিকে তিনি উত্যক্ত করেন বলে অভিযোগ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে সাব্বির সেই অভিযোগ অস্বীকার করেছেন। এ সময় মাঠে থাকা অন্যান্য দলের খেলোয়াড়দের এ নিয়ে জিজ্ঞেস করার আহ্বানও তার।
সাব্বিরের বিরুদ্ধে উঠেছে বর্ণবাদের অভিযোগ। সানিকে তিনি 'কাইল্যা' বলে ডেকেছেন, এমন দাবি খোদ শেখ জামাল ক্লাব কর্তৃপক্ষের।
এ নিয়ে বিতর্ক দানা বাঁধার পর বিডিক্রিকটাইমকে সাব্বির বলেন, 'এটা তো উনাকে অনেকে বলে, আমি কেন বলব বলেন। এমন তো না আমাদের দলে উনার বন্ধু নেই, অনেক বন্ধু আছে। অনেকে কাইল্যা কাইল্যা বলে, দোষ কি শুধু আমার?'
সাব্বির মুখ খুলেছেন ইট ছুঁড়ে মারার বিষয়েও। এক্ষেত্রে নিজেকে নির্দোষ দাবি তার। সাব্বির বলেন, 'উনার ম্যাচ ছিল এক জায়গায়, আমার ম্যাচ ছিল আরেক জায়গায়। উনাকে ম্যাচের মধ্যে আমি ইট মারব? পারটেক্সের খেলোয়াড় ছিল, আমাদের দলের খেলোয়াড় ছিল, সবাই ছিল। ওরা চোখে দেখেনি কে মেরেছে না মেরেছে, কী হয়েছে না হয়েছে?'
'কে কাইল্যা কাইল্যা বলল, দোষ যদি আমার হয় তাহলে তো অনেক সমস্যা ভাই। এই নিউজটা তো নিউজই না। এটা তো কোনো কথাই না। হুট করে কেউ এসে যদি আপনাকে দোষারোপ করে এটা তো লজ্জাজনক, আশাজনক না। তাই না? মাঠের মধ্যে যদি খেলা হত, খেলার মধ্যে কিছু হত তাহলে আলাদা বিষয় ছিল। উনার দলের সাথে আমার খেলাই হয়নি। এটা তো সম্ভবই না।'- বলেন সাব্বির।
শেখ জামালের পক্ষ থেকে সিসিডিএমের কাছে সাব্বিরের শাস্তি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এ বিষয়েও ভাবলেশহীন এই আলোচিত ক্রিকেটার। সাব্বির বরং পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। 'কী শাস্তি চায়? কীসের শাস্তি চায়? কী উদ্দেশে শাস্তি চায়?'- বলেন তিনি।