-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
যদিও আসরের শুরুর দিকে দলে যোগ দেওয়া ম্যাককালাম ফর্মে ছিলেন না আসরের বেশিরভাগ সময় জুড়ে। শুরুর দিকের ম্যাচগুলোতে রান পাচ্ছিলেন না। শেষ চারের আগে চল্লিশের ঘরে ইনিংস ছিল মাত্র একটি। সেই ম্যাককালামই জ্বলে উঠলেন ঠিক সময়ে। চতুর্থ দল হিসেবে শেষ চার নিশ্চিত করার পর রংপুর রাইডার্সের ফাইনাল জেতা ছিল অসাধ্য সাধনের মতো। কেননা শিরোপা জিততে যে হারাতে হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলকে, তাও একটানা! আর আসরে নিজের শেষ দুই ইনিংসে ৭৮ ও অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছিলেন ম্যাককালাম।
মাশরাফির মতে, ম্যাককালামকে দলে নিয়মিত রাখার যে অভয় দেওয়া হয়েছিল, তাতেই শেষদিকে দুর্দান্ত ইনিংসের পুঁজি পেয়েছেন তিনি। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে রংপুর অধিনায়ক বলেন, 'অন্য দলে খেললে ম্যাককালামকে হয়তো একপর্যায়ে ড্রপই দিয়ে দিত। টানা ৮-৯ ম্যাচে তো সে কোনো রানই করেনি। কিন্তু আমি এবং আমাদের কোচ...আমরা তাকে নিশ্চিত করেছি- তুমি সব ম্যাচ খেলবে। আশ্বস্ত করেছি- তুমি পারছ না বলে আমরা বা ফ্র্যাঞ্চাইজি মালিকেরা হতাশ, বিষয়টা এ রকম নয়। তুমি যেভাবে পারো নিজের খেলাটা খেলো। আমার ধারণা, এটাই কাজ করেছে ম্যাককালামের ক্ষেত্রে।'
দলের বিদেশি ক্রিকেটারদের মধ্যে ম্যাককালাম ও গেইলের মতো অনেকেই ছিলেন এই ফরম্যাটের অভিজ্ঞ। অধিনায়ক হিসেবে তাদের সাথে আচরণ কেমন ছিল, সেটি জানিয়ে মাশরাফি বলেন, 'তাদের সঙ্গে আমি যখনই কথা বলেছি, আত্মবিশ্বাস নিয়ে কথা বলেছি। টিম মিটিংয়েই হোক বা ব্যক্তিগতভাবে। এখানকার উইকেট, আবহাওয়া, এখানকার চাওয়া-পাওয়া সম্পর্কে তারা আমাদের চেয়ে ভালো জানে না। কাজেই আমাদেরই আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে হবে এবং আমি সেভাবেই বলতাম। তাদের সঙ্গে সবকিছু নিয়ে কথা বলতাম।'