-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বরাবরের মতো এবারও রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে পরিচালিত হবে আইপিএলের আসর। লিগ পর্যায়ের প্রতি ম্যাচে ম্যাচসেরা খেলোয়াড় পাবেন ১ লাখ রুপি করে। প্লে অফ রাউন্ডে যেটার পরিমাণ বাড়বে পাঁচগুণ। সেরা চারের প্রতি খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত খেলোয়াড় পাবেন ৫ লাখ রুপি করে।
এছাড়া ম্যাচসেরা ছাড়াও প্রতিটি ম্যাচে থাকছে আরো দুইটি পুরস্কার, সর্বোচ্চ ক্যাচ নেয়া ও ছক্কা হাঁকানো। প্রতি ম্যাচের সেরা ক্যাচের জন্য ফিল্ডার পাবেন ১ লাখ রুপি। এছাড়া পুরো আসর মিলিয়ে সেরা ক্যাচ ধরা ফিল্ডার পাবেন ১০ লাখ রুপি।
প্রতি ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান পাবেন ১ লাখ রুপি। আর পুরো আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান পাবেন ১০ লাখ রুপি। তবে যদি দুই বা ততোধিক ব্যাটসম্যান সমান ছক্কা হাঁকান তাহলে হিসাবটা চলে বল কত দূরে গেলো সেটার ওপর। সেক্ষেত্রে সবচেয়ে বড় ছক্কা যার ব্যাট থেকে আসবে তিনিই পাবেন এই পুরস্কারটি।
পুরো টুর্নামেন্টে দ্রুততম ফিফটি করা ব্যাটসম্যান পাবেন ১০ লাখ রুপি। এক্ষেত্রে দুই বা ততোধিক ব্যাটসম্যান একই সংখ্যক বল খেললে দেখা হবে তাদের স্ট্রাইক রেট।
পুরো আসরের সবচেয়ে অভিনব, সৃষ্টিশীল ও দর্শনীয় শট খেলা ব্যাটসম্যানের জন্যও থাকছে পুরস্কারের ব্যবস্থা। তিনি পাবেন ১০ লাখ রুপি। ম্যাচে প্রভাবের ওপর ভিত্তি করে একজনকে নির্বাচিত করা হবে হ্যান্ডস্যাম খেলোয়াড় অব দ্য টুর্নামেন্ট। সেখানেও পুরস্কারের পরিমাণ ১০ লাখ রুপি। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ও পাবেন ১০ লাখ রুপি।
আইপিএলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) এর ব্যবস্থা আছে। আসরের সবচেয়ে দামি খেলোয়াড়ের পয়েন্ট যিনি পাবেন, তার জন্য পুরস্কার হিসেবে থাকছে ১০ লাখ রুপি।
টুর্নামেন্টের রানার্সআপ দল পাবে ১০ কোটি রুপির চেক। প্লে-অফের অন্য দুই দল পাবে ৫ কোটি রুপির চেক। এছাড়া বরাবরের মতো ক্যাপের ব্যবস্থা তো আছেই। টুর্নামেন্টজুড়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের ব্যাটসম্যানের জন্য কমলা রঙের ক্যাপ। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের জন্য বেগুনি রঙের ক্যাপ।
সাত কিংবা ততোধিক ম্যাচ আয়োজন কর ভেন্যুর জন্য বরাদ্দ আছে ৫০ লাখ রুপি। যে মাঠে সাতের কম ম্যাচ অনুষ্ঠিত হবে সেগুলোর জন্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ রুপি।