-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়ার ভেন্যু বলে কিছুটা স্পিন হয়ত থাকবে, তবে বিশ্বকাপের মত মঞ্চে স্পোর্টিং উইকেটই যথাসম্ভব প্রস্তুত রাখে হবে।
আর বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই অজিদের বিপক্ষে সিরিজে স্পিন বান্ধব উইকেটের সুবিধা লুটতে নারাজ ডমিঙ্গো। বরং স্পোর্টিং উইকেট, তার ভাষায় 'ভালো উইকেট' এ খেলে সারতে চান বিশ্বকাপের প্রস্তুতি।
তিনি বলেন, 'আমরা ভালো উইকেটে খেলতে চাই। বিশ্বকাপে ঘরের বাইরে খেলতে হবে, সেখানে ভালো উইকেট থাকবে। তাই এই সিরিজের উইকেট নিয়ে আমি খুব বেশি বিচলিত নই। আমার মনে হয় না উইকেটে খুব বেশি স্পিন থাকবে। উইকেট দেখে ভালো মনে হচ্ছে, ঢাকার উইকেট যেমন হয়। ঢাকায় এখন অনেক বৃষ্টি হচ্ছে। তাই পিচে কিছু আর্দ্রতা থাকবে।'
মিরপুরের উইকেট নিয়ে এখনই অনুমান করতে নারাজ টাইগার কোচ। তার ভাষ্য, 'আমরা টি-টোয়েন্টির বিবেচনায় ভালো উইকেটটাই পেতে চাই। ম্যাচের শেষদিকে স্পিন কাজ করতে পারে, কারণ এক ভেন্যুতেই টানা খেলা। খেলা শুরুর আগে তাই উইকেট কেমন হবে তা বলার সুযোগ নেই।'
উইকেট যেমনই হোক, সিরিজে বাংলাদেশের হুমকির কারণ হতে পারেন অজিদের দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। তবে তারাও রক্ত-মাংসে গড়া মানুষ- শিষ্যদের এই কথা বলেই ভয় কমাতে চাইলেন ডমিঙ্গো।
'স্টার্ক ও হ্যাজলউড কোয়ালিটি বোলার। আমরা তাদের বোলিংয়ের ফুটেজ দেখেছি। দিনশেষে তারা মানুষ, তারাও খারাপ বল করে, মানসিকতা পরিস্কার রেখে তাদের খারাপ বলগুলো আত্মবিশ্বাসের সাথে খেলতে হবে।'- বলেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 