-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বোলারদের বোলিং অ্যাকশন শোধরাতে এবার বিদেশি প্রশিক্ষকের দ্বারস্থ হচ্ছে বিসিবি। বোলিংয়ের ত্রুটি সংশোধনে ট্রেনিং করাবেন এই প্রশিক্ষক।
সোমবার গণমাধ্যমের সাথে আলাপকালে এমন কথা জানান বিসিবির ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ নাসু। এসময় তিনি আরও বলেন, বোলারদের অ্যাকশন ভালো করে বিশ্লেষণ করতে আনা হয়েছে বেশ কিছু উন্নত ক্যামেরা ও সেন্সরও।
আলাপকালে এ নিয়ে পরিকল্পনা বিশদভাবে তুলে ধরেন নাসির আহমেদ, ‘বোলারদের অ্যাকশন বিশ্লেষণে আমরা দুই ধরনের সফটওয়্যার ব্যবহার করি। পিচ ভিশন নামে নতুন একটি অটোমেটিক ডিভাইস এসেছে। এটা দিয়ে আমরা কাজ শুরু করেছি। সিলিকন কোচ নামে আরেকটা সফটওয়্যার আছে। এগুলো দিয়ে আমরা সমস্ত ভিডিওগুলো বিশ্লেষণ করি। পরে প্যানেলের সবাইকে নিয়ে বসি। যদি দেখি ১৫ ডিগ্রির নিচে হাত বেঁকেছে, তখন আমরা তাদেরকে ছেড়ে দিই। যাদের অ্যাকশনে ত্রুটি আছে তাদের নিয়ে আমরা কাজ করি।’