-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে ব্যাট করতে নেমে কোহলি যে সাহস দেখিয়েছেন, তার প্রতিফলন ঘটাতে ব্যর্থ পৃথ্বী শাও বিদায় নেন প্রথম ওভারেই। দ্বিতীয় বলে তার স্ট্যাম্প ছিন্নভিন্ন করে ফেলেন মিচেল স্টার্ক। এরপর চেতেশ্বর পূজারাকে নিয়ে ইনিংস গড়ে তোলার চেষ্টা চালান মায়াঙ্ক আগারওয়াল। তবে প্যাট কামিন্স প্রথম সেশনেই সাজঘরে ফেরান আগারওয়ালকে।
১৭ রান করা আগারওয়াল সাজঘরে ফেরার পর ভারত রাতের খাবার খেতে যায় স্কোরবোর্ডে ৪১ রান নিয়ে। অধিনায়ক কোহলি তখন সচেতন থেকে রান বাড়ানোর চেষ্টা করছেন, আর পূজারা দিচ্ছেন ধৈর্যের পরিচয়। বিলাসবহুল ব্যাটিং বেমালুম ভুলে পূজারা টেস্ট মেজাজের দর্শকদের দিয়েছেন নিখাদ বিনোদন। যদিও ১৬০তম বল মোকাবেলা করতে গিয়ে নাথান লায়নের বলে ক্যাচ উঠে যায় মার্নাস লাবুশানের হাতে, ৪৩ রানে থামে মাত্র দুই চারের সহায়তায় দৃঢ়তা দেখানো ইনিংস।
চা বিরতির আগে আর বিপদ ঘটেনি। ৩ উইকেটে ১০৭ রান নিয়ে শেষ সেশনে ব্যাট করতে নামেন কোহলি ও আজিঙ্কা রাহানে। অর্ধশতক হাঁকিয়ে কোহলি ছুটছিলেন বছরের প্রথম শতকের পথে। তবে ১৮০ বলে ৭৪ রান করে ভারতীয় অধিনায়ককে আবারো শতক হাতছাড়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় রান আউট হয়ে, যে উইকেটের পেছনে সবচেয়ে বড় ভূমিকা বা দায় রাহানের। সেই রাহানেও ৯২ বলে ৪২ রান করে সাজঘরে ফেরেন। শেষ বিকেলে ভারত হারায় হানুমা বিহারিকেও (১৬)।
অজিদের পক্ষে দুটি উইকেট শিকার করেছেন স্টার্ক। কামিন্স ছাড়াও জশ হ্যাজলউড ও নাথান লায়ন একটি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
টস - ভারত
ভারত ১ম ইনিংস - ২৩৩/৬ (৮৯ ওভার)
কোহলি ৭৪, পূজারা ৪৩, রাহানে ৪২
স্টার্ক ৪৯/২, কামিন্স ৪২/১
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 