-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ফ্লাড লাইটের আলোয় এটি ছিল প্রথম অ্যাশেজ টেস্ট। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ও ডেভিড ওয়ার্নার। শুরু থেকেই বৃষ্টি বাধা দিতে থাকে পেসারদের সুইং আর ক্যামেরন-ওয়ার্নারের লড়াইয়ে। অবশ্য ইংল্যান্ডের বোলারদের কারণে নয়, অস্ট্রেলিয়া প্রথম উইকেট হারায় নিজেদের ভুলে।
১০ রান করে রান আউট হন ব্যানক্রফট। এরপর উসমান খাজাকে সঙ্গে নিয়ে ৫৩ রান যোগ করেন ওয়ার্নার। দেখেশুনে খেলছিলেন তিনি। স্বভাববিরুদ্ধ ৪৭ রানের ইনিংস খেলে ফিরে যান ক্রিস ওকসের বলে।
বেশ আক্রমণাত্মক মেজাজে ছিল ইংল্যান্ড। ওয়ার্নারের বিদায়ের পর স্মিথ-খাজা ৫৩ রানের জুটি গড়েন। ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি চলছিল কথার লড়াই। অর্ধশতক তুলে নেন খাজা। অর্ধশতকের বেশিদূর এগিয়ে যেতে পারেননি তিনি। অ্যান্ডারসনের বলে সাজঘরের পথ ধরার আগে ৫৩ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৮ টি চার।
স্মিথ থিতু হলেও টপ অর্ডারের ব্যাটসম্যানদের মতো তিনিও ব্যর্থ হন বড় স্কোর গড়তে। ৪০ রান করে ওভারটনের বলে বোল্ড হন স্মিথ। এরপর মিশেল মার্শকে সাথে নিয়ে পিটার হ্যান্ডসকম ৪৮ রানের জুটি গড়েছেন। ৫ চারের সাহায্যে ৮৩ বলে ৩৬ রান করে অপরাজিত আছেন হ্যান্ডসকম। তার সঙ্গী মিশেল মার্শ ৫৮ বলে করেছেন ২০ রান।
একটি করে উইকেট পেয়েছেন অ্যান্ডারসন, ওকস এবং ওভারটন।
দ্বিতীয় দিন মার্শ ও হ্যান্ডসকম চাইবেন এ জুটি লম্বা করতে। আর ইংল্যান্ডের পেসাররা চান দ্রুত এ জুটি ভেঙে দিয়ে ম্যাচে আধিপত্য বিস্তার করতে। দ্বিতীয় দিনের প্রথম সেশনটার ওপর নির্ভর করছে কে বসবেন চালকের আসনে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ২০৯/৪, প্রথম ইনিংস
খাজা ৫৩, ওয়ার্নার ৪৭, স্মিথ ৪০
অ্যান্ডারসন ১/৪৫, ওভারটন ১/৪৭, ওকস ১/৫০