-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টম কুরান[/caption]
গত সেপ্টেম্বরে মারামারি করে ফর্মে থাকা ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস অ্যাশেজের দল থেকে বাদ পরেছেন। তাঁর বদলে দলে ডাক পেয়েছিলেন আরেক পেসার স্টিভেন ফিন। কিন্তু পার্থে নেট প্রেকটিসে হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হন ফিন। অপারেশন করার প্রয়োজন হবে কিনা সেজন্য দেশে ফিরে তাকে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
স্টিভেন ফিন এর পরিবর্তে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকান বংশদ্ভুত বোলিং অলরাউন্ডার টম কুরান। ৫১টি প্রথম শ্রেণীর ম্যাচে ২৯ এর কিছুটা বেশি গড়ে তাঁর সংগ্রহ ১৭১ উইকেট। এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়ে গিয়েছে ২২ বছর বয়সী এই ডান হাতি পেস বোলারের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাট হাতে হাজারের উপর রান করেছেন কুরান।
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ম্যাচ খেলার সময় ইঞ্জুরিতে পরেন আরেক পেসার জেক বল। ব্যক্তিগত চতুর্থ ওভার করার সময় পরে যান তিনি। চোট পান এংকেলে। স্ক্যান রিপোর্টে দেখা যায় লিগামেন্ট ছিড়ে গেছে, যার কারণে এক সপ্তাহ তাকে দেখা যাবে না দলে।
এদিকে শনিবার ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড জেক বল এর পরিবর্তে বাম হাতি পেস বোলার জর্জ গার্টন এর অ্যাশেজ দলে অন্তর্ভুক্তির কথা প্রকাশ করেছে। এখন পর্যন্ত নয়টি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে ২৩ উইকেট নিয়েছেন গার্টন। তাঁর ৩৬.৪৭ এর গড় নজর কেড়েছে ইংলিশ টিম ম্যানেজম্যান্টের।
অন্যদিকে এখনও সাইড স্ট্রেইন ইঞ্জুরি থেকে সেরে উঠেন নি স্পিনিং অলরাউন্ডার মইন আলী। তাই অস্ট্রেলিয়া গিয়েও খেলেন নি কোনো ম্যাচ। চোট জর্জরিত ইংল্যান্ড দল অজিদের বিপক্ষে কতটা লড়াই করতে পারে সেটাই এখন দেখার বিষয়।