-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মাইকেল ক্লার্ক ও অ্যান্ড্রু সাইমন্ডস[/caption]
নিজের সময়ে এক অদম্য ক্রিকেটার ছিলেন সাইমন্ডস। ব্যাট হাতে তার যেমন ছিল বড় শট খেলার সামর্থ্য তেমনই বল হাতেও দলের প্রয়োজন পেস বোলার ও স্পিন বোলার- উভয় ভূমিকাতেই দেখা গেছে তাকে। ফলে সেই সময়ে টি-টোয়েন্টিতে একজন আদর্শ ক্রিকেটার ছিলেন সাইমন্ডস। সেই সুবাদেই আইপিএলের প্রথম নিলামে সবচেয়ে মূল্যবান বিদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন তিনি।
সেইবার নিলামে ১.৮ মিলিয়ন ডলারে সাইমন্ডসকে দলে ভিড়িয়েছিল ডেকান চার্জারস। সাইমন্ডসের এই দামি ক্রিকেটার হয়ে ওঠায় নাকি ঈর্ষা জাগিয়েছিল ক্লার্কের মনে। ফলে দুইজনের সম্পর্কেও অবনতি ঘটে। ক্লার্ক ও সাইমন্ডসের সম্পর্কের অবনতি অবশ্য অনেক আগেই প্রকাশ্যে এসেছে। তারা দুইজনেই একসময় গণমাধ্যমের সামনে পরস্পরকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।
সম্প্রতি সাবেক অজি পেসার ব্রেট লি আয়োজিত 'দ্য ব্রেট লি পডকাস্ট' অনুষ্ঠানে এই বিষয়ে মুখ খুলেছেন সাইমন্ডস। তিনি বলেন, "আমরা ঘনিষ্ঠ ছিলাম। সে যখন দলে আসলো, আমরা একসাথে ব্যাটিং করতাম। আমাদের ভালো বন্ধন ছিল। ম্যাথু হেইডেন আমাকে বলেছিল যে যখন আমি আইপিএল খেলতে গেলাম এবং বেশ অর্থ পেলাম, তখন সে (ক্লার্ক) আমাকে ঈর্ষা করা শুরু করেছিল। এটিই আমাদের সম্পর্কে প্রভাব ফেলে।"
[caption id="attachment_198859" align="aligncenter" width="600"]
অ্যান্ড্রু সাইমন্ডস[/caption]
সাইমন্ডস আরও বলেন, "অর্থ বেশ হাস্যকর ঘটনা ঘটায়। অর্থ ভালো জিনিস, কিন্তু এটি মাঝেমাঝে বিষাক্ত হয়ে ওঠে। যেভাবে এই অর্থই আমাদের সম্পর্কে বিষাক্ত করে তুলেছিল।"
এখন যে আর ক্লার্কের সাথে তার কোনো বন্ধুত্ব নেই তাও অকপটে স্বীকার করেছেন সাইমন্ডস। তবে সেসব নিয়ে তিনি বেশি জলঘোলা করতে চান না বলেও জানিয়েছেন, "তার সাথে আর এখন আমার সেই বন্ধুত্ব নেই এবং আমি সেটা নিয়ে বিচলিত নই। কিন্তু তাই বলে আমি এখানে বসে তা নিয়ে আষাঢ়ে গল্প করতে চাই না।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 