-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গত আসর বাদে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পর সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসই। টুর্নামেন্টে দলটির সাফল্যের ছবি দেখলেই সেটি স্পষ্ট বোঝা যায়। তবে গত আসরে নিজের মান ধরে রাখতে ব্যর্থ হয়েছে মহেন্দ্র সিং ধোনি বাহিনীরা। আর তাই গত আসরের ব্যর্থতা কাটিয়ে উঠতে আসন্ন আসর নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।
গত তিন আসর ধরে এই দলের সঙ্গেই রয়েছেন প্রোটিয়া তারকা স্পিনার তাহির। গত আসরে সাফল্য না পেলেও সামনের মৌসুমে দলের জন্য ৫০০ ভাগ উজাড় করতে খেলতে চান তাহির।
"আমরা বরাবরের মতোই শান্ত আছি। জয় পাচ্ছিলাম না বলে একটু হতাশ হয়েছিলাম আমরা। কিন্তু সব সময়ই তো আর আপনি জিততে পারবেন না। আমার কাছে মনে দলের ভিতরের পরিবেশ কেমন সেটা অনেক গুরুত্বপূর্ণ। সবাই জানে গত মৌসুমে কি হয়েছিল। আমরা আবার ভালো একটা মৌসুম চাই। আমরা কঠিন পরিশ্রম করব এবং আরও ভালো পরিকল্পনা করে এগোব। ক্রিকেটারদের খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি। তাই আমরা নিজেদের ৫০০ ভাগ উজাড় করে দিয়ে খেলতে চাই।"
এছাড়াও দলের অধিনায়ক এম এস ধোনিরও প্রশংসা করেছেন ইমরান তাহির। গত চার আসরেই ধোনির সঙ্গে একই দলে খেলছেন এই প্রোটিয়া তারকা। ২০১৭ আইপিএলে পুনের হয়ে খেলেছিলেন এই দুই ক্রিকেটার। আর তাই এই দুই ক্রিকেটারের বোঝাপড়াটাও বেশ দারুণ। ধোনি প্রসঙ্গে তাহির বলেন,
"তার সঙ্গ সব সময়ই আনন্দের। তার সঙ্গে থাকলে যে কেউই অনেক কিছু শিখতে পারে। আর একজন ক্রিকেটার হিসেবে আপনি তো এটাই চাইবেন। আমি সব সময়ই তাকে আমার দলে রাখতে চাইব। আমি সব সময়ই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে চাই। দলটিতে আমি খেলাটা উপভোগ করি।"