-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন চেন্নাই।[/caption]
চ্যাম্পিয়নঃ পুরো টুর্নামেন্টেই অসাধারণ খেলেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। ফিক্সিং কেলেঙ্কারিতে দুই বছর নিষিদ্ধ থাকা দলটি আইপিএলে ফিরেই ফাইনালে হায়দরাবাদকে হারিয়ে প্রমাণ করে এই টুর্নামেন্টের রাজা তারাই। এই নিয়ে ধোনির নেতৃত্বে তৃতীয় শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস।
রানার্স-আপঃ চেন্নাই সুপার কিংসের পাশাপাশি এই টুর্নামেন্টে দারুণ খেলেছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ। বল বিকৃতের কারণে আইপিএল থেকে নাম সরিয়ে নেন আগের দুই আসরে দলকে নেতৃত্ব দেওয়া ডেভিড ওয়ার্নার। তাকে হারিয়ে খানিকটা পিছিয়ে গেলেও উইলিয়ামসনের নেতৃত্বে ওয়ার্নারের অভাব বোধ করেনি হায়দরাবাদ।
[caption id="attachment_48741" align="aligncenter" width="300"]
ফাইনালে ১১৭ রানের ইনিংস খেলেন ওয়াটসন।[/caption]
প্লেয়ার অফ দ্যা ফাইনালঃ আইপিএলের এই আসরে ব্যাট হাতে দারুণ খেলেছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার শেন ওয়াটসন। ফাইনালে হায়দরাবাদকে একাই হারিয়ে দিয়েছেন এই অজি ক্রিকেটার। তার করা ১১৭ রানের অপরাজিত ম্যাচ জয়ী ইনিংসের জন্য নির্বাচিত হন প্লেয়ার অফ দ্যা ফাইনাল।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ও টাটা নেক্সন সুপার স্ট্রাইকার অফ দ্যা সিজনঃ অতীতে বোলার হিসেবে আইপিএলে আবির্ভাব হলেও গত কয়েক আসরে ব্যাট হাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইন। এই আসরেও বল এবং ব্যাট হাতে ছিলেন অসাধারণ। যার কারণে জিতে নিয়েছেন মোস্ট ভ্যালুয়েবল ও সুপার স্ট্রাইকার অফ দ্যা সিজনের পুরস্কার।
[caption id="attachment_48743" align="aligncenter" width="300"]
পুরো সিজনে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার পান উইলিয়ামসন।[/caption]
অরেঞ্জ ক্যাপঃ আইপিএলের এগারোতম আসরে ব্যাট হাতে অপ্রতিরোধ্য ছিলেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। দলের ভালো পারফরম্যান্সের পাশাপাশি বজায় রেখেছেন নিজের ব্যাটিং পারফরম্যান্সও। ১৭ ম্যাচে ৫২ গড়ে ৭৩৫ রান করেন এই হায়দরাবাদ অধিনায়ক।
[caption id="attachment_48748" align="aligncenter" width="300"]
১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়ে পার্পেল ক্যাপ পেয়েছেন টাই।[/caption]
পার্পেল ক্যাপঃ আইপিএলের এই আসরে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও দেখিয়েছেন নিজেদের ঝলক। পুরো আসরেই বল হাতে দারুণ করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের পেসার অ্যান্ড্রু টাই। দল কোয়ালিফাই না করতে পারলেও ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সেরা উইকেট সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন টাই।
ইমার্জিং ও মোস্ট স্টাইলিশ প্লেয়ারঃ পুরো আসরেই ব্যাট হাতে অসাধারণ খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলসের উইকেটকিপার ব্যাটসম্যান রিশাব প্যান্ট। ১৪ ম্যাচে ১৭৩ স্ট্রাইক রেটে ৬৮৪ রান করেন প্যান্ট। রান সংগ্রাহকের তালিকায় ছিলেন দ্বিতীয়তে। শুধু রানই নয়, নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন দর্শকদেরও।
[caption id="attachment_48746" align="aligncenter" width="300"]
কোহলির অসাধারণ ক্যাচ নেন বোল্ট।[/caption]
পারফেক্ট ক্যাচ অফ দ্যা সিজনঃ আইপিএলে এবার ব্যাটসম্যান, বোলারদের পাশাপাশি ফিল্ডিংয়ে নিজেদের স্কিল দেখিয়েছেন প্লেয়াররা। ধরেছেন বেশ কয়েকটি অসাধারণ ক্যাচও। আইপিএলে বাউন্ডারি লাইনে বিরাট কোহলির দারুণ এক ক্যাচ নেন দিল্লির ট্রেন্ট বোল্ট। যার কারণে সেরা ক্যাচের পুরস্কার যায় তার হাতেই।
ফেয়ারপ্লে অ্যাওয়ার্ডঃ মুম্বাই ইন্ডিয়ান্স।





