-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শাহরুখ খান। ফাইল ছবি[/caption]
পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়াই দিব্যি বছরের পর বছর বেজে চলছে আইপিএলের দামামা। অথচ একটা সময় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান দলে নেওয়ার জন্য নিজে কল করেছিলেন এক পাকিস্তানি ক্রিকেটারকে!
ভারতীয় ক্রিকেটাররা আইপিএল ছাড়া তেমন কোথাওই খেলেন না। তবে পুরো বিশ্ব চষে বেড়ান পাকিস্তানের ক্রিকেটাররা। যদিও তারা আবার ঠাই পান না আইপিএলে। আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ। তবে একটা সময় আইপিএলেও খেলেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেই সোনালি সময়ের স্মৃতিচারণ করে অনেকেই আপ্লুত হন হরহামেশা।
আইপিএলে একসময় পাকিস্তানি ক্রিকেটারদের চাহিদা ছিল আকাশচুম্বী। কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড তারকা শাহরুখ খান এক পাকিস্তানি ক্রিকেটারকে তার দলে দেখার জন্য নিজে ফোন করেছিলেন। সেই ক্রিকেটার ছিলেন ইয়াসির আরাফাত।
[caption id="attachment_199059" align="aligncenter" width="640"]
ইয়াসির আরাফাত। ফাইল ছবি[/caption]
তবে ইয়াসিরের আইপিএল দরজা খুলেনি সেই দুই দেশের বৈরিতার কারণেই। সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে ইয়াসির জানান, 'প্রথম আইপিএলে কারা খেলবে ঠিক করে দিয়েছিল পাকিস্তান বোর্ড। সেই তালিকায় আমি ছিলাম না। তাই খেলতে পারিনি। ২০০৮ সালে কেন্টের হয়ে কাউন্টি খেলাকালীন নাইট রাইডার্সের স্কাউটরা আমার সঙ্গে কথা বলে।'
অখ্যাত অলরাউন্ডার ইয়াসিরে শাহরুখ এতটাই মজে গিয়েছিলেন যে, তাকে দলে পাওয়ার আশায় খোদ শাহরুখ ফোন করেছিলেন। ইয়াসির বলেন, 'প্রথমে আমি ভেবেছিলাম ওরা মজা করছে। আমাকে নেওয়ার জন্য কেন শাহরুখ লোক পাঠাবে! কিন্তু ওরা কার্ড দেওয়ার পর বিশ্বাস হল। পরে শাহরুখ নিজেও আমাকে ফোন করেছিলেন। আমার সঙ্গে তিন বছরের চুক্তি করতে চেয়েছিলেন। কিন্তু পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএলে নিষিদ্ধ হয়ে যায়। তাই আর আইপিএলে আমার খেলা হয়নি।'
পাকিস্তানের ক্রিকেটারদের সর্বশেষ আইপিএলে দেখা গেছে ২০০৮ সালে। এখন পর্যন্ত পাকিস্তানের ১১ ক্রিকেটারের সৌভাগ্য হয়েছে আইপিএল খেলার। তারা হলেন- শহিদ আফ্রিদি, সোহেল তানভীর, শোয়েব মালিক, শোয়েব আখতার, মোহাম্মদ হাফিজ, সালমান বাট, মোহাম্মদ আসিফ, মিসবাহ উল হক, কামরান আকমল, ইউনিস খান ও উমর গুল।