-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্যান্টন আইপিএলের ১৩তম আসরে ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। যদিও এবার তাকে দলটি ছেড়ে দিয়েছে নিলামের জন্য। আইপিএলে নিজের অভিষেক আসরে ব্যান্টন তেমন খেলার সুযোগও পাননি। সেই অভিমানেই হয়ত এবার আইপিএলকে 'না' বলার কথা ভাবছেন তিনি।
ব্যান্টন মনে করেন, আইপিএলে গিয়ে বেঞ্চে বসে থাকার চেয়ে নিজের দেশে লঙ্গার ভার্শন ক্রিকেট খেললেই বেশি উপকৃত হবেন তিনি। তার কাছে খেলার মাঝে থাকাই বড় বিষয়, তাই আইপিএলের মোটা অঙ্কের পারিশ্রমিকও জাগাতে পারছে না লোভ।
ব্যান্টন বলেন, ‘ছেলেবেলা থেকেই আইপিএল দেখে বড় হয়েছি এবং আইপিএলে খেলা দেখতে দারুণ লাগে। তবে আমার মনে হয় আমি এমন একটা পর্যায়ে রয়েছি, যখন বেঞ্চে বসে থাকার বদলে আমার মাঠে নামা উচিত। গত বছরে আমার ভালো শিক্ষা হয়েছে।'
গত মৌসুমে কলকাতার জার্সিতে মাত্র দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন ব্যান্টন। নিজেকে প্রমাণের সময়টাও পাননি। তিনি বলেন, 'সন্দেহ নেই এইসব টুর্নামেন্ট অসাধারণ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে সাইডলাইনে বসে থাকতে হয়েছে। মাঠে নেমে বিশেষ কিছু করার সুযোগ পাইনি। সত্যি বলতে আমি আমার ব্যাটিং এবং ক্রিকেট খেলাকে মিস করেছি।’
তাই আইপিএল থেকে মনোযোগ সরিয়ে লাল বলের ক্রিকেট নিয়েই ভাবতে চাইছেন ইংলিশ ব্যাটসম্যান। তিনি বলেন, ‘আমার মনে হয় লাল বলের ক্রিকেট খেলে নিজেকে পরিণত করার এটাই সঠিক সময়। কেননা আমার স্বপ্ন টেস্ট ক্রিকেট খেলা। তাই আইপিএল নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিইনি। কয়েকজনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’