-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

যদিও দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই দাবিকে ভিত্তিহীন বলেই জানিয়ে এসেছে। তবে সংস্থাটির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ভারত যদি এমন কোনো প্রস্তাব দিয়েও থাকে তবে সেক্ষেত্রে আইপিএল আয়োজনে প্রস্তুত আছে বাংলাদেশ।
এ বিষয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল টুয়েন্টি ফোরের একটি প্রতিবেদনে মল্লিকের ভাষ্য, ‘২০১৪ সালে আমরা এককভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করেছি। তার আগে ২০১১ বিশ্বকাপও আয়োজন করেছি। একাধিক এশিয়া কাপ করেছি। এসব দিক বিবেচনা করলে আইপিএলের ম্যাচ আয়োজন করাটা আমাদের জন্য কঠিন কিছু না বা নতুন কোনো চুক্তি না।’
প্রসঙ্গত, আগামী এপ্রিল ও মে মাসে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের কারণে আইপিএলের সূচি পেছানো যায়নি, আর তাই ঠিক নির্বাচনের সময়ই দেশটির ক্রিকেট বোর্ড আয়োজন করছে আইপিএল। নিরাপত্তার শঙ্কায় থাকা কয়েকটি এলাকায় নির্বাচনের সময় ম্যাচ আয়োজন ঝুঁকিপূর্ণ বলে আইপিএল কর্তৃপক্ষ ১০টিরও বেশি ম্যাচ বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দিয়েছে- গুঞ্জন ছিল এমনই।
আবার আইসিসি সভাপতি ও বিসিসিআইয়ের সাবেক প্রধান শশাঙ্ক মনোহর বিপিএলের ফাইনালের সময় বাংলাদেশে এসেছিলেন। তার ঐ সফরও ছিল বাংলাদেশে আইপিএলের ‘ভবিষ্যৎ দেখতে পাওয়া’ মাধ্যমগুলোর বড় ভরসা। বিসিবি তার প্রস্তাব গ্রহণ করলে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে আগামী আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছিল একাধিক সংবাদমাধ্যমের খবরে।
তবে বিসিসিআই থেকে আনুষ্ঠানিক প্রস্তাব রাখা হোক বা না হোক; বিসিবি যেহেতু আগ্রহ দেখিয়েছে, তাই আশা করাই যায়- সবকিছু মিলে গেলে এবার বাংলাদেশে বসেই সরাসরি উপভোগ করা যাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও জমজমাট ঘরোয়া আসরটি!