-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাত বছর সার্ভিস দেওয়া সাকিব এবার গেছেন মুস্তাফিজের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদে। আর একই দলের সাবেক খেলোয়াড় মুস্তাফিজ মুম্বাইয়ে। গতবার এই হায়দ্রাবাদের হয়ে মাত্র এক ম্যাচ খেলতে পেরেছিলেন মুস্তাফিজ। যদিও তার আগেরবার দলটির চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় ভূমিকা ছিল 'ফিজ'র। হায়দ্রাবাদের হয়ে প্রথম মৌসুমে ১৬ ম্যাচে অংশ নিয়ে ১৭ উইকেট নিয়েছিলেন তিনি। ওই আসরে আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড় হন ফিজ। কিন্তু পরেরবার সেই ঝলক মিলিয়ে গেল। মাঝখানে ইনজুরি তার আগের বোলিং ঝলক অনেকটাই কেঁড়ে নিয়েছিল। তবে সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফি দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ৫ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। ইকোনমি ৩ দশমিক ২৪। তার আগেই অবশ্য চমক জাগিয়ে ২ কোটি ২০ লাখ রুপি দিয়ে তাকে দলে ভিড়িয়ে রেখেছিল মুম্বাই। চমকের কথা এজন্যই বলা যে, সাম্প্রতিক পড়তি ফর্মের মুস্তাফিজের মূল্য এবার সাকিবের চেয়েও ২০ লাখ রুপি বেশি!
মুস্তাফিজের জন্য বেশ বড়সড় আয়োজনই করেছে মুম্বাই। তাকে নিয়ে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম বেশ সরগরম। মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল ওয়েবসাইটে ফিজকে নিয়ে সাক্ষাৎকারের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তিন তিনটি শিরোপা জেতা এই দলে মুস্তাফিজকে নিয়ে আলাদা আগ্রহ দেখা যাচ্ছে। তাকে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা ট্রাম্পকার্ড বানাতে চাইছেন। রোহিত শর্মা ভাল করেই জানেন কাটার মাস্টারের সক্ষমতা সম্পর্কে। আর মুস্তাফিজকেও এবার অনেক সাবলীল আর পরিণত মনে হচ্ছে। করছেন কঠোর পরিশ্রম। চোট কাটিয়ে ওঠার পর ২২ বছর বয়সী এই তরুণ পেসার ক্রমেই নিজের আগের গতি আর সুইং ফিরে পাচ্ছেন।
যার জন্য আইপিএল নিয়ে বাংলাদেশের মানুষের তুমুল আগ্রহের সূচনা, সেই মানুষটি বাংলাদেশ জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। দেশের গণ্ডি ছাড়িয়ে তার ক্রিকেটদ্যুতি ছড়িয়ে গেছে অনেক দেশেই। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে সাকিব অটোমেটিক চয়েস। আর আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাত বছর খেলেছেন সাকিব। দলটির হয়ে তার ভূমিকা ছিল অনন্য। ২০১১ সালের পর থেকে সাকিবকে কলকাতা নিলামের হাতুড়ির নিচে যেতে দেয়নি, রেখে দিয়েছিল। অথচ এবার তাকে ছেঁড়ে দিলো দলটি। তাকে আপন করে নিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। এই দলেই আগের দুই বছর ছিলেন মুস্তাফিজ। নতুন দলে তিনি সাদর অভ্যর্থনা পাচ্ছেন। তাকে নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে দলটিতে। সাকিবকে দলে পেয়ে নিশ্চিন্ত দলটির বোলিং কোচ লঙ্কান কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন। তিনি দলে থাকা মানে যে বাড়তি সুবিধা সেটা দলটি অনুধাবন করতে পারছে। সাকিবের সাথে এবার হায়দ্রাবাদের স্পিন আক্রমনে আছেন আফগান স্পিনার রশিদ। এই দুজনের স্পিন জুটি যে ভয়ঙ্কর হবে তা আর বলার অপেক্ষা রাখেনা। পাওয়ার প্লে এবং ডেথ ওভারে সাকিবের জুরিই মেলা ভার। সদ্যই শেষ হওয়া নিদাহাস ট্রফিতে সাকিব শেষ দুই ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছেন। ব্যাট হাতে এখনও পুরনো রূপ ফিরে পেয়েছেন কি না তা বুঝা যাবে এই আইপিএল আসরেই। তবে কলকাতা তাকে ছেঁড়ে দিয়ে ভুল করেছেন কি না সেটা এবার হাড়েহাড়ে টের পাওয়া যাবে।





