-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই জাকির হাসানকে সাজঘরে ফিরিয়েছিলেন আইরিশ পেসার ম্যাকব্রাইন। তবে এতে পিছিয়ে না পরে নাজমুল হোসেন ও সৌম্য সরকারের ব্যাটে বিপর্যয় সামাল দিয়ে কাঙ্খিত লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।
প্রথম উইকেটের পতনের পর ক্রিজে এসে প্রতিপক্ষ শিবিরের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন শান্ত। তার আক্রমণাত্বক ব্যাটিংয়ে দলীয় রানের চাকা বাড়ার পাশাপাশি কোনঠাসা হয়ে পড়েছেন স্বাগতিক দলের বোলাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ বল খেলে ৭ চারে ৩৭ রান নিয়ে ব্যাট করছেন তিনি। তার বিধ্বংসী ব্যাটিংয়ের বিপরীতে তাকে আদর্শ সঙ্গ দিয়ে চলা সৌম্য অপরাজিত আছেন ২০ রানে। তিন চারের সাহায্যে এ রান করেছেন তিনি।
আর ৭ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ৬০ রান। জয়ের জন্য ৭৮ বলে প্রয়োজন আরও ৯২ রান।
এর আগে ডাবলিনের ক্লনটর্ফ ক্রিকেট ক্লাব মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী বাংলাদেশ ‘এ’ দলকে জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড উলভস। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪১ রান এসেছে সিমি সিংয়ের ব্যাট থেকে। তাছাড়া আইরিশদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান এসেছে ওপেনার থম্পসনের ব্যাট থেকে।