-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)- এর ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ইমরান খাজা। আইসিসির বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইমরান খাজা। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানিয়েছে আইসিসি।
সিঙ্গাপুরের এক প্রখ্যাত আইনজীবি ইমরান খাজা। এর আগে আইসিসির সহযোগী দেশগুলোর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন তিনি। কোনো কারণে চেয়ারম্যান শশাঙ্ক মনোহর দায়িত্ব পালন করতে না পারলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ইমরান খাজা। কোনো সভায় শশাঙ্ক মনোহর উপস্থিত হতে না পারলে ইমরান খাজা তার প্রতিনিধি হিসেবে কাজ করবেন।
শশাঙ্ক মনোহরের নেতৃত্বে গত বছর নতুন আইসিসির নতুন সংবিধানের খসড়া প্রণয়ন করা হয়েছিল। সেই সংবিধানের খসড়া প্রণয়নের কমিটির পাঁচজনের মধ্যে ছিলেন তিনি। নতুন সৃষ্ট এ পদের দায়িত্ব পেয়ে বেশ খুশি ইমরান খাজা। ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে নিজেকে সম্মানিত মনে করছেন তিনি।
ইমরান খাজা বলেন, "আইসিসির ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পেরে আমি বেশ খুশি। এর আগে সহযোগী দেশগুলোর প্রধান ছিলাম।"
-আজমল তানজীম সাকির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম 