-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আইসিসির চেয়ারম্যান পদে দুই বছরের মেয়াদ পুরো হয়ে যাওয়ায় চলতি বছরের জুলাই মাসে দায়িত্ব থেকে সরে দাঁড়ান শশাঙ্ক মনোহর। তার বিদায়ের পর অন্তবর্তীকালীন হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন সিঙ্গাপুরের ইমরান খাজা। তবে পূর্ণ মেয়াদে আইসিসির নতুন সভাপতি কে হচ্ছেন?
সেই প্রশ্নের সুরাহা করতে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা গত ১৬ নভেম্বর ত্রৈমাসিক বার্ষিক সভায় সভাপতি পদের জন্য প্রার্থী নির্বাচন প্রক্রিয়া নির্ধারণ করেছে। জানানো হয়েছে, চলতি মাসের শেষ নাগাদ ভোট গ্রহণ প্রক্রিয়াটি গোপন ব্যালট পেপারের মাধ্যমে করা হবে। যেখানে দুই প্রার্থীকে দিতে হবে কঠিন পরীক্ষা।
সভাপতি নির্বাচিত করার জন্য আইসিসিতে ভোট আছে সর্বমোট ১৬টি। যেখানে ১২টি ভোট আছে ১২টি পূর্ণ সদস্যের দেশের প্রধানদের হাতে। ৩টি সহযোগী প্রতিনিধিত্বকারী পরিচালক এবং বাকি ১টি ভোট দিবেন স্বতন্ত্র মহিলা পরিচালক।
আইসিসির সভাপতির চেয়ারে বসতে গেলে বিজয়ীকে কেবল সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই চলবে না। তাকে মোট ১৬টি ভোটের দুই-তৃতীয়াংশ বা ১১টি ভোট পেতে হবে। কেউই যদি এই সমীকরণ টপকাতে না পারেন, তবে তিন দফা ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 