-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কোভিড-১৯ এর জেরে কঠিন হয়েছে জীবনযাপন। ক্রিকেটও এর বাইরে নয়। কোনো একটি টুর্নামেন্ট বা সিরিজ খেলতে হলে নির্দিষ্ট সময় জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে খেলোয়াড়দের। একই ধারাবাহিকতায় বিসিবি প্রেসিডেন্টস কাপের পর এবার বঙ্গবন্ধু কাপ মাঠে গড়িয়েছে জৈব সুরক্ষা বলয় মেনে।
এই টুর্নামেন্টের ড্রাফট থেকে বাঁহাতি পেসার রানাকে দলে নিয়েছিল ঢাকা। দলটির হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে নেমেছিলেন তিনি। তবে খুব বেশি সুবিধা করতে পারেননি। এই দুই ম্যাচে খরচ করেছেন ৬১ রান। উইকেট পেয়েছেন মোটে একটি। এরপর একাদশের বাইরে চলে যান রানা। এমতাবস্থায় গত চার দিন ধরে ঠাণ্ডা-জ্বরে ভুগছেন তিনি।
বর্তমানে আইসোলেশনে আছেন জানিয়ে রানা বলেন, ‘আমি কয়েকদিন ধরে আইসোলেশনে আছি। মূলত ঠাণ্ডা-জ্বরের কারণে। গত চার দিন ধরে এভাবেই আছি। হোটেলে আছি, তবে আলাদা একটি রুমে। এখানেই আমার খাবারদাবার দিয়ে যায়। সোমবার করোনা পরীক্ষা করা হয়েছিল, সেই রেজাল্ট নেগেটিভ এসেছে।’
‘তবে এখনই আমি দলের সঙ্গে যোগ দিতে পারছি না। আমার আরো একটি করোনা পরীক্ষা করানো হবে। সর্বমোট দুইটি নিগেটিভ ফল আসতে হবে। দ্বিতীয় টেস্টটি হবে আরো ৩দিন পর।’- যোগ করেন তিনি।
প্রথম টেস্টে করোনা নেগেটিভ এসেছে রানার। তবে এখনই দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পাচ্ছেন না। এজন্য ঢাকার হয়ে পরের কয়েক ম্যাচেও হয়তো দেখা যাবে না রানাকে, ‘আপাতত এনিয়ে ভাবছি না। কি করবো বলেন। আগে তো সুস্থতা। সুস্থ হয়ে ফিরতে পারলে সামনে আরো টুর্নামেন্ট পাবো। আমার জন্য দোয়া করবেন।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 