-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানান মাঠ ঠিক রাখতে চেষ্টার কোনো ঘাটতি রাখা হয়নি। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য তিনি দায়ী করেছেন বৈরী আবহাওয়াকে। এ প্রথমবার মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মান নিয়ে প্রশ্ন তুললো আইসিসি।
নিজামউদ্দিন চৌধুরী বলেন, "শের-ই-বাংলা স্টেডিয়াম নিয়ে কখনো কোনো ধরণের অভিযোগ তোলা হয়নি। এ মাঠে বেশ কয়েকটি আইসিসির টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনাল এখানে হয়েছে। আমরা টানা তিনটি এশিয়া কাপ এখানে আয়োজন করেছি।"
বৈরী আবহাওয়াকে দায় দিয়ে তিনি জানান সর্বাত্মক চেষ্টা করেছে বিসিবি। তিনি বলেন, "প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না। আবহাওয়ার কারণে এমনটা হয়েছে।"
আইসিসির উদ্বেগের মূল কারণ ছিল মিরপুরের ঘাস। নিজামউদ্দিন চৌধুরী মনে করেন সময়ের সাথে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে মিরপুরের ঘাস। ঘাস ছাড়া অন্যান্য দিক ঠিক আছে বলে জানান তিনি।
সংস্কারের পর বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ছিল স্টেডিয়ামটিতে প্রথম ম্যাচ। ম্যাচে দেখা যায় মিরপুরের ঘাস সজীবতা হারিয়ে সবুজ থেকে কিছুটা বাদামী রূপ ধারণ করেছে। ঘাসগুলোর মধ্যে ছিল অনেক ফাঁক। ম্যাচের পর ম্যাচ রেফারির অভিযোগের প্রেক্ষিতে বিসিবির কাছে রিপোর্ট দেয় আইসিসি। আইসিসিকে জবাব দেওয়া হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী।
তিনি বলেন, "আমরা এ বিষয়ে আইসিসিকে একটা রিপোর্ট জমা দিয়েছি। তবে এর জবাবে এখনো আইসিসি কিছু বলেনি।"