-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চলতি আসরের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে খেলছেন নিশাম। এখনো দলের পক্ষে কোনো চমক এনে দিতে পারেননি তিনি। তার একাদশে থাকা নিয়ে তাই সমালোচনা করেন আকাশ। এই সাবেক ভারতীয় ক্রিকেটার বলেন,
'নিশাম না পাওয়ারপ্লের সময় বোলিং করে না ডেথ ওভারে। আবার সে খুব ভালো একজন ফিনিশারও না, এমনকি বড় ব্যাটসম্যানও না। আসলে সে তো ম্যাচ জেতানো খেলোয়াড় না। তাহলে কেন কিংস ইলেভেন পাঞ্জাব তাকে খেলাচ্ছে?'
আকাশের এই মন্তব্য চোখ এড়ায়নি নিশামেরও। দেখে যে বেশ চটে গিয়েছিলেন তা বোঝায় যাচ্ছে। রীতিমতো আকাশের টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিং গড় ও স্ট্রাইক রেট উল্লেখ করে ঠাট্টা করেছেন নিশাম। তিনি লেখেন, '৯০ স্ট্রাইক রেটে ১৮.৫০ ব্যাটিং গড় ও খুব ম্যাচ জেতাতে পারতো না।'
এই ঠাট্টার জবাবও দিয়েছেন আকাশ। তার ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেও হাসি মুখেই জবাব দিয়েছেন তিনি। আকাশ বলেছেন,
'ঠিক বলেছ, বন্ধু। এইজন্যই কেউ আমাকে দলে নিতো না। কিন্তু আমি অন্যকিছুর জন্য অর্থ পায়। আমি এটা দেখে খুশি যে আমার পর্যবেক্ষণ নিয়ে তোমার কোনো মাথাব্যথা নেই, তবে আমার ক্রিকেটীয় পরিসংখ্যান নিয়ে আছে। আইপিএলের বাকিটা সময় ভালো কাটাও।'
প্রসঙ্গত, টি-টোয়েন্টি ক্রিকেটে কেবল ২১টি ম্যাচ খেলেছেন আকাশ। ১৯ ইনিংসে ১৮.৫৫ গড়ে তিনি সংগ্রহ করেছিলেন ৩৩৪ রান।