-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
এর আগে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামেও। তবে এতগুলো স্টেডিয়াম রেখেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে বারবার ঘুরেফিরে আসছে শের-ই-বাংলা এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামই।
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল অনেকগুলো আন্তর্জাতিক ভেন্যুতে ম্যাচ আয়োজন দেখার। অবশেষে সেই ইচ্ছের মূল্য দিয়ে কার্যক্রম হাতে নিয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে অনেকগুলো আন্তর্জাতিক মানের স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত করে সেখানে পর্যায়ক্রমে খেলা দিতে চায় সংস্থাটি।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে দেখা যাবে অনেকগুলো স্টেডিয়ামকে। শিডিউল দেখে কোন ম্যাচ কোথায় আয়োজন করা হবে সেই ছক ইতোমধ্যে আঁকা শুরু করেছে বিসিবি।
বুধবার এ প্রসঙ্গে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, 'আগামী বছর আমাদের যতগুলো ইন্টারন্যাশনাল খেলা এবং বিপিএল রয়েছে সেজন্য ভেন্যুগুলোকে আমরা শ্রেণিবিন্যাস করছি, যে কোথায় কয়টা খেলা আমরা দিতে পারবো।'
মাহবুব আনাম আরও বলেন, 'ওটার উপরই নির্ভর করে 'এ' দল, অনূর্ধ্ব-১৯ দল এদের খেলাগুলোকে আমরা বিন্যাস করবো এবং তারপর ঘরোয়া ক্রিকেটকেও।'
দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেট আটকে আছে হাতেগোনা কয়েকটা স্টেডিয়ামেই। বেশি ম্যাচ আয়োজনের ফলে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামও হচ্ছে ক্ষতিগ্রস্ত। আবার ঢাকার চেয়ে অন্যান্য বিভাগে দর্শকের সাড়া পাওয়া যায় বেশি, সবকিছু বিবেচনায় রেখেই এবার ঢাকার বাইরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরিতে মনোযোগ দিয়েছে বিসিবি।