-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টেস্টে নিয়মিতই দেখা যেত প্যাটিনসনকে। ছবিঃ গেটি ইমেজস[/caption]
বয়স মাত্র ৩১, ঘরোয়া ক্রিকেটের ফর্মটাও বেশ ভালোই যাচ্ছিল। কিন্তু হুট করেই প্যাটিনসনের এই ঘোষণা নিঃসন্দেহে চিন্তায় ফেলে দিয়েছে ক্রিকেট ভক্তদের। জানা গেছে হাঁটুর চোটের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। বারবার হাঁটুর চোটের সাথে লড়াই করার কারণে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাশক্তি প্রায় হারিয়েই ফেলেছেন এই অজি পেসার।
গত দশকে অস্ট্রেলিয়ান পেসারদের মধ্যে সেরাদের একজন হয়েই ছিলেন প্যাটিনসন। ২০১১ সালে টেস্ট অভিষেকের ম্যাচে ৫ উইকেট তুলে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রাটা ভালোই চলছিল।
তবে ক্যারিয়ারজুড়ে লড়াই করে গেছেন ইঞ্জুরির বিপক্ষে, যার ফলে নিয়মিত খেলাটা চালিয়ে যেতে পারেননি। তাছাড়া অস্ট্রেলিয়া দলে জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের আগমনের ফলেও গত কয়েক বছর দলে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিলেন তিনি।
[caption id="attachment_176787" align="alignnone" width="800"]
আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না প্যাটিনসনকে। ছবিঃ গেটি ইমেজস[/caption]
তবে দলের মূল তিন পেসারদের কেউ ইঞ্জুরিতে পড়লে অথবা বিশ্রামে থাকলে খেলার সুযোগ পেতেন প্যাটিনসন। অস্ট্রেলিয়ার হয়ে ২১টি টেস্ট ম্যাচ খেলে ৮১টি উইকেট নিয়েছেন তিনি, যার মধ্যে চারবার পেয়েছেন ইনিংসে ৫ উইকেট। ১৫টি ওয়ানডে এবং ৪টি টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ১৬টি এবং ৩টি উইকেট নিয়েছেন প্যাটিনসন।
অবসর প্রসঙ্গে প্যাটিনসন জানিয়েছেন, ‘আমি সত্যিই এবারের অ্যাশেজে খেলতে চেয়েছিলাম। কিন্তু অ্যাশেজে খেলার জন্য আপনাকে শতভাগ ফিট থাকতে হবে এবং সবসময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি বর্তমানে সে অবস্থায় নেই। আমি যদি অ্যাশেজে অংশগ্রহণ করতাম তা আমার কিংবা দল- কারো জন্যই ভালো হত না।’
তিনি আরও জানান, ‘আমি আগামী তিন-চার বছর ক্রিকেটটাকে উপভোগ করতে চাই। ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ এতদিন আমার ওপর ভরসা রাখার জন্য এবং অবশ্যই আমার সতীর্থদেরকেও অনেক ধন্যবাদ।’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন প্যাটিনসন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 