-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১৯ সালে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই উপমহাদেশের দলগুলোর মূল শক্তিমত্তা স্পিন। সেদিক থেকে রশিদ খান, জহিরদের সম্মিলিত আফগানিস্তানের স্পিন অ্যাটাক এগিয়ে ছিল। সে সময় ধারণা করা হয়েছিল পেসারদের নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তবে ঘটেছে তার উল্টো ঘটনা।
আফগানদের বিপক্ষে স্পিন পিচেই খেলে বাংলাদেশ। ফলস্বরূপ রশিদ-জহিরের স্পিনের সামনে শেষদিনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। আফগানদের সাথে পেস সহায়ক পিচ বাদ দিয়ে কেন স্পিন পিচে খেলার সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট সেটি এখনো বুঝতে পারছেন না বিসিবি প্রধান। ‘নট আউট নোমানকে’ দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন রশিদদের বিপক্ষে টেস্ট হার এখনো ভুলতে পারেননি তিনি।
“ক্রিকেটারদের আন্দোলন নিয়ে আমার কোন রাগ নেই। সত্যি কথা বলতে, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হারাটা আমি মোটেও মেনে নিতে পারিনি, এখনো মেনে নিতে পারি না। আমার জীবনের সবচেয়ে বাজে ঘটনা এটি। এর পেছনে বেশি খারাপ লেগেছে কারণ, প্রথমত আমি দেশে ছিলাম না। বিশ্বকাপে যেমন পিচে খেলা হবে ওইরকম পিচ তৈরি করেছি।”
তিনি আরও যোগ করেন, “দেশের বাইরে যাওয়ার আগে আমি সাকিব এবং হেড কোচকে বলেছি, আমাদের পেসার নিতে নইলে আমাদের পয়েন্ট কাটা যাবে। ইতোমধ্যে আমাদের পয়েন্ট কাটা গেছে এবং আবার কাটা গেলে ভেন্যুই বাদ পড়ে যেতে পারে। আমি ওইখান থেকে জানতে পারি কোন পেসার নেই। মূল কথা পিচ দেখেই বিশ্বাস করতে পারিনি। আমার কাছে যে পিচ রিপোর্ট ছিল তার উল্টোটা ঘটেছে।”
যেখানে আফগানিস্তানের বলার মতো কোন পেসার নেই সেখানে স্পিন পিচে খেলাটা মানতে নারাজ ছিলেন বিসিবি প্রধান। এই ব্যাপারটি মানতে পারেননি তিনি।
“আমার এখনো মাথায় ঢুকে না, আফগানিস্তানের তো পেসার নেই, ব্যাটিংও তেমন আহামরী নয়। ওদের তো স্পিন ছাড়া আর কিছু নেই। তাহলে কেন আমরা ওদের বিপক্ষে স্পিন পিচে খেলেছি? এই ব্যাপারটা দেখে আমি মেনে নিতে পারিনি।”