-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগান যুবারা। আগের সূচি অনুযায়ী সিরিজের প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
তবে ঐ ম্যাচের ভেন্যুতে এসেছে পরিবর্তন। সিরিজের প্রথম চারটি ম্যাচের মতো ঐ ম্যাচও মাঠে গড়াবে সিলেটে। ফলে এই সিরিজের কোনো ম্যাচ আয়োজিত হচ্ছে না ঢাকায়।
শুধু ভেন্যুতেই নয়, পরিবর্তন এসেছে ঐ ম্যাচের দিন-তারিখেও। আগের সূচি অনুযায়ী সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৭ অক্টোবর (শনিবার)। তবে যেহেতু ভেন্যু পাল্টাতে হচ্ছে না, তাই চতুর্থ ও পঞ্চম ম্যাচের মধ্যকার বিরতি একদিন কমিয়ে এনেছে বিসিবি। ফলে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর (শুক্রবার)।
২৮ অক্টোবর থেকে শুরু হওয়া সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে একদিন বিরতি দিয়ে দিয়ে। অর্থাৎ, ৩০ সেপ্টেম্বর এবং ২, ৪ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে।
আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। পরের দিনই দলটি পারি জমাবে সিলেটে। একদিন অনুশীলনের পর ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়া দেশটির যুবারা।
সিরিজ শেষে আগামী ৭ অক্টোবর ঢাকা ফিরবেন আফগানিস্তানের ক্রিকেটাররা। এরপর ৮ অক্টোবর পাড়ি জমাবেন নিজেদের দেশে।
একনজরে সূচি-
ম্যাচ - তারিখ - ভেন্যু
১ম ওয়ানডে - ২৮ সেপ্টেম্বর - সিলেট
২য় ওয়ানডে - ৩০ সেপ্টেম্বর - সিলেট
৩য় ওয়ানডে - ২ অক্টোবর - সিলেট
৪র্থ ওয়ানডে - ৪ অক্টোবর - সিলেট
৫ম ওয়ানডে - ৬ অক্টোবর - সিলেট