-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আফিফ হোসেন ধ্রুব। @ফেসবুক[/caption]
রাজশাহীতে টায়ার-১ এর এই ম্যাচে দ্বিতীয় দিনশেষে ২৩৬ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামে রাজশাহী। আগের দিন ৯১ রানে অপরাজিত থাকা জহুরুল ইসলাম অমি তুলে নেন শতক। অন্যপ্রান্তে স্পিনার সানজামুল ইসলামও দারুণ খেলতেছিলেন। ১৪৮ রানের জুটি গড়েন জহুরুল ও সানজামুল।
এদিকে আগের দিন তিন উইকেট নেয়া আফিফের আঘাতে এই জুটি ভাঙ্গে। দলীয় ৫২২ রানের মাথায় ৬৪ রান করা সানজামুলকে ফেরান এই স্পিনার। এরপর একাই লড়ে গেছেন জহুরুল ইসলাম। শেষ তিন ব্যাটসম্যানকে নিয়ে ৩০ রান যোগ করেন। জুটিতে দেলোয়ার ৩, তাইজুল ৩ ও শফিউল ০ রান করেন। ১৪৭ ওভারে ৫৫২ রানে শেষ হয় রাজশাহীর ইনিংস। শেষ পর্যন্ত ২৯০ বলে ২০ চারে ১৬৩ রানে অপরাজিত ছিলেন জহুরুল ইসলাম।
খুলনার পক্ষে ২১ ওভার বোলিং করে ৬৬ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি আফিফের সেরা বোলিং ফিগার। এর আগে ৯টি প্রথম শ্রেণির ম্যাচের ১২ ইনিংসে বল করে সর্বসাকুল্যে ৭টি উইকেট পেয়েছিলেন তিনি। সেরা বোলিং ফিগার ছিল ৫১ রানে ২ উইকেট।
উল্লেখ্য, এর পূর্বে প্রথম ইনিংসে খুলনা বিভাগকে ২১০ রানে অলআউট করে রাজশাহী।
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা বিভাগ ১ম ইনিংস- ২১০; তুষার ১০৪, বিজয় ২৬; শফিউল ৪৩/৫, সানজামুল ২৫/২
রাজশাহী বিভাগ প্রথম ইনিংস-৫৫২/১০; জহুরুল ১৬৩*, মিজানুর ১১৫, সানজামুল ৬৪, ; আফিফ ৬৬/৭
প্রথম ইনিংসে ৩৪২ রানে এগিয়ে রাজশাহী।