-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
১৫৮ রান করেছেন জাকির হাসান[/caption]
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল পূর্বাঞ্চল। নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসানের স্পিন ঘূর্ণির সামনে ২৬০ রানে অলআউট হন ইমরুল কায়েসের দল। অধিনায়ক ইমরুল করেন ৪৬ রান। মোহাম্মদ আশরাফুল করেন ইনিংসের সর্বোচ্চ ৬১ রান। মেহেদী ও নাসুম পাঁচটি করে উইকেট করেন।
জবাবে প্রথম ইনিংসে ৪২৯ রান সংগ্রহ করে দক্ষিণাঞ্চল। শতক হাঁকিয়ে জাকির হাসান সংগ্রহ করেন ১৫৮ রান। এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৮৮ রান। নাসুম আহমেদও চমক দেখান ব্যাট হাতে, তিনি করেন ৫৯ রান। দক্ষিণাঞ্চল পায় ১৬৯ রানের বড় লিড।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইমরুল-আশরাফুলের উদ্বোধনী জুটিতে ৬২ রান পাওয়ার পরও ব্যাটিং বিপর্যয়ে পড়ে পূর্বাঞ্চল। মেহেদী ও নাসুমের স্পিন বিষে ৯০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে দলটি। তখন দলের হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব। তৃতীয় দিন শেষে আফিফ অপরাজিত ছিলেন ৭৩ রানে। পূর্বাঞ্চলের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৯৫ রান।
চতুর্থ দিন সকালের সেশনেই অলআউট হয়ে যায় পূর্বাঞ্চল। শতকের দেখা পাননি আফিফ। ফরহাদ রেজার বলে উইকেটরক্ষক বিজয়ের তালুবন্দী হওয়ার আগে আফিফ করেন ৮৬ রান। তার ১২৫ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। ইরফান শুক্কুর করেন ১০৭ বলে ৪০ রান। ব্যাটারদের দৃঢ়তার অভাবে পূর্বাঞ্চল অলআউট হয় ২৫৭ রানে। ফলে জয়ের জন্য দক্ষিণাঞ্চলের লক্ষ্য দাঁড়ায় ৮৯ রান।
[caption id="attachment_184088" align="alignnone" width="800"]
আফিফ হোসেন ধ্রুব করেন ৮৬ রান[/caption]
দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চলের পক্ষে নাহিদুল ইসলাম চারটি, নাসুম ও মেহেদী দুইটি করে এবং মেহেদী হাসান রানা ও ফরহাদ রেজা একটি করে উইকেট নেন।
স্বল্প লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ৯ রান সংগ্রহ করেন বিজয়। তবে মধ্যাহ্ন বিরতির পরপরই রেজাউর রহমান রাজার বলে এলবিডব্লিউ হন তিনি। আরেক ওপেনার পিনাক ঘোষকেও শিকার করেন রাজা। ১৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণাঞ্চলকে জয়ের পথে নিয়ে যান তৌহিদ হৃদয় ও অমিত হাসান।
অর্ধশতক হাঁকিয়ে দক্ষিণাঞ্চলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ৫৪ রান। তার ৬০ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার ও একটি ছক্কা। ৪৩ বলে ১৯ রানে অপরাজিত থাকেন অমিত। ৮ উইকেটের জয় পায় দক্ষিণাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর
পূর্বাঞ্চল ২৬০/১০ (প্রথম ইনিংস)
আশরাফুল ৬১, ইমরুল ৪৬;
মেহেদী ৫/৮১, নাসুম ৫/৯৬।
দক্ষিণাঞ্চল ৪২৯/১০ (প্রথম ইনিংস)
জাকির ১৫৮, বিজয় ৮৮, নাসুম ৫৯, ফরহাদ ৩৮, মেহেদী ৩২;
এনামুল ৩/৬৯, আশরাফুল ৩/৮২, নাঈম ৩/১২৭।
পূর্বাঞ্চল ১৯৫/৫(৫৩ ওভার)
আফিফ ৭৩*, ইমরুল ৩৯, আশরাফুল ২৫, ইরফান ১৮*;
মেহেদী ২/৪৭, নাসুম ২/৬৫।
দক্ষিণাঞ্চল ৯০/২ (২১.৩ ওভার)
হৃদয় ৫৪*, অমিত ১৯*, বিজয় ১১, পিনাক ২;
রাজা ২/১৬।
দক্ষিণাঞ্চল ৮ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




