-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১১ রানের বড় সংগ্রহ লাভ করে চেন্নাই। এদিনও যথারীতি চওড়া ছিল অধিনায়ক ধোনির ব্যাট। সেই সাথে মারকুটে ব্যাটিং প্রদর্শন করেছেন শেন ওয়াটসন ও আম্বাতি রাইডুও। ওপেনার হিসেবে নেমে ৪০ বলে ৭৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন ওয়াটসন, যেখানে ছিল চারটি চার ও সাতটি ছক্কা। পাঁচটি চার ও একটি ছক্কার সহায়তায় ২৪ বলে ৪১ রান করেন রাইডু। ধোনি দুটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে মাত্র ২২ বলে ৫১ রানের ঝড়ো এক ইনিংস খেলে দলকে এনে দেন দারুণ সংগ্রহ। এছাড়াও ১০০.০০ স্ট্রাইক রেটে ৩৩ রান করেন ফাফ ডু প্লেসিস।
দিল্লির পক্ষে একটি করে উইকেট শিকার করেন অমিত মিশ্র, বিজয় শঙ্কর ও গ্লেন ম্যাক্সওয়েল।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লি ডেয়ারডেভিলসের। দলীয় ১০ রানেই দলটি হারায় পৃথ্বী শাওয়ের উইকেট। কলিন মুনরো বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাকে সাজঘরে ফেরান কেএম আসিফ। তিন চার ও দুই ছক্কার ইনিংসে মুনরো করেন ১৬ বলে ২৬ রান। এরপর বিপর্যয় সামাল দেন রিশাভ প্যান্ট। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও গ্লেন ম্যাক্সওয়েলের বিদায়ের পর প্যান্টকে যোগ্য সঙ্গ দেন বিজয় শঙ্কর। এই দুজনের ব্যাটিংয়ে একটা সময় জয়ের স্বপ্নও দেখছিল দিল্লি। তবে ৪৫ বলে ৭৯ রান করার পর প্যান্ট বিদায় নিলে ভঙ্গ হয় সেই স্বপ্ন। প্যান্টের ইনিংসে ছিল সাতটি চার ও চারটি ছক্কা। শেষদিকে শঙ্করের পঞ্চাশ ছাড়ানো ইনিংস হারের ব্যবধাই কমিয়েছে শুধু। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারানো দিল্লির সংগ্রহ দাঁড়ায় ১৯৮ রান। এতে ১৩ রানের জয় পায় চেন্নাই।
চেন্নাইয়ের পক্ষে কেএম আসিফ দুটি এবং লুঙ্গি এনগিডি ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
চেন্নাই সুপার কিংস ২১১/৪ (২০ ওভার); ওয়াটসন ৭৮, ধোনি ৫১; ম্যাক্সওয়েল ৫/১)
দিল্লি ডেয়ারডেভিলস ১৯৮/৫ (২০ ওভার); প্যান্ট ৭৯, শঙ্কর ৫৪*; আসিফ ৪৩/২)
ফল- চেন্নাই ১৩ রানে জয়ী।