-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সবিবার (৩০ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ম্যাচের পঞ্চম দিনে এই জয় নিশ্চিত করে বিরাট কোহলির দল। চতুর্থ দিনের খেলা শেষে জয় অনেকটা নিশ্চিতই ছিল। জয়ীর ভূমিকায় থেকে ম্যাচ শেষ করতে ভারতের প্রয়োজন ছিল ২ উইকেট, অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৪১ রান। স্বভাবতই ভারতের জন্যই সমীকরণ ছিল সহজ।
তবে অস্ট্রেলিয়া এত দ্রুত ম্যাচ হেরে যাবে সেটি সম্ভবত অস্ট্রেলিয়ার ঘোরতর শত্রুও ভাবেনি। শেষ দিনের প্রথম সেশনে মাত্র ৩ রান যোগ করতেই গুটিয়ে যায় দলটির দ্বিতীয় ইনিংস। একমাত্র ভরসা হয়ে বেঁচে ছিলেন যে প্যাট কামিন্স, তাকেই প্রথমে হারায় অজিরা। ইনিংসের ৮৮.২ ও দিনের ৩.২ ওভারে জাসপ্রিত বুমরাহর বলে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ তুলে দেন কামিন্স। এতে তার ৬৩ রানের ইনিংস থামার পাশাপাশি থমকে যায় অস্ট্রেলিয়ার জয় তুলে নেওয়ার ন্যূনতম সম্ভাবনাও।
এরপর অস্ট্রেলিয়ার ইনিংস আর এগোতে পারেনি। ৭ বলের ব্যবধানে ৯০তম ওভারের তৃতীয় বলে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন নাথান লায়ন। ৭ রানের মাথায় তাকে সাজঘরে ফেরান ইশান্ত শর্মা, উইকেটের পেছনে রিশাভ পান্টের ক্যাচে পরিণত করে। এতেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ২৬১ রানে অলআউট হওয়ার সুবাদে টিম পেইনের দল ম্যাচ হারে ১৩৭ রানে।
ইনিংসে ভারতের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। ম্যাচে ৯টি উইকেট শিকারি বুমরাহই হন ম্যান অব দ্যা ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর (পঞ্চম দিন)
ভারত প্রথম ইনিংস- ৪৪৩/৭
পূজারা ১০৬, কোহলি ৮২, আগারওয়াল ৭৬, রোহিত ৬৩*
কামিন্স ৭২/৩, স্টার্ক ৮৭/২
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ১৫১
হ্যারিস ২২, পেইন ২২, খাজা ২১
বুমরাহ ৩৩/৬, জাদেজা ৪৫/২
ভারত দ্বিতীয় ইনিংস- ১০৬/৮ ডি.
আগারওয়াল ৪২, পান্ট ৩৩
কামিন্স ২৭/৬, হ্যাজলউড ২২/২
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস- ২৬১ (লক্ষ্য: ৩৯৯ রান)
কামিন্স ৬৩, মার্শ ৪৪
বুমরাহ ৫৩/৩, জাদেজা ৮২/৩
ফল: ভারত ১৩৭ রানে জয়ী
সিরিজ: ভারত ২-১ ব্যবধানে এগিয়ে।