-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
এবারও অভিযোগ যথারীতি একজন সমর্থককে হেনস্থা করার ব্যাপারে। দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্যা ডেইলি স্টার’র প্রতিবেদন অনুযায়ী, সাব্বিরের সাম্প্রতিক বাজে ফর্ম নিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভক্ত ঠাট্টা করায় সাব্বির তাদের উদ্দেশ্যে অপ্রীতিকর ভাষা ব্যবহার করেন এবং হুমকি প্রদান করেন।
উইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দুই ম্যাচে সুযোগ পেয়েও দলের প্রয়োজন অনুযায়ী পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি সাব্বির। এতে তাকে দলে রাখার কার্যকারিতা নিয়ে স্বভাবতই হচ্ছে আলোচনা-সমালোচনা। এতে ফেসবুকের বর্তমান হালে প্রচলিত ট্রলের শিকারও হচ্ছেন সাব্বির। এই বিষয়টি মেনে নিতে না পেরেই তার এই চড়াও হওয়া।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সাব্বিরের পারফরম্যান্স নিয়ে নিন্দা করে তাকে ‘স্যার ডোনাল্ড সাব্বির রহমান ব্র্যাডম্যান’ বলে ঠাট্টা করেন। এটি অবশ্য সাব্বিরের দৃষ্টিগোচর হওয়ার কথা ছিল না। তবে অন্য এক সমর্থক পোস্টে সাব্বিরকে ম্যানশন করলে এটি দেখতে পান সাব্বির। এতে রেগে গিয়ে সাব্বির নব্বই হাজার ফলোয়ার সম্বলিত তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে ঠাট্টা করা ঐ সমর্থককেস্পর্শকাতর ভাষা ব্যবহার ও হুমকি প্রদান করেন এবং এরপর তাকে ব্লক করে রাখেন।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে গাইড লাইন দেয়া আছে। কীভাবে তারা সকলের সাথে কথা বলবেন বা কী করবেন। সেই সঙ্গে কিভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে সেই ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে।’
সাব্বিরের বিরুদ্ধে আসা অভিযোগ প্রসঙ্গে বোর্ডও যে সতর্ক অবস্থানে, স্পষ্ট সেটিও। বিসিবি সিইও বলেন, ‘যেহেতু এটা এখন সবাই জেনে গিয়েছে আর বোর্ডও এই ব্যাপারে এখন জানে তাই তার ব্যাপারে অবশ্যই সিদ্ধান্ত নেয়া হবে। ডিসিপ্লিন কমিটি তার ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নিবে।’