-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ভারতের স্টেডিয়ামগুলোতে ক্রিকেট মানেই উপচে পড়া ভিড়। দীর্ঘদিন পরে এবার গ্যালারিতে বসে ক্রিকেট খেলা দেখার সুযোগ পেয়ে তা হাতছাড়া করেননি ভারতীয় দর্শকরা। করোনাকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ উপস্থিত হন স্টেডিয়ামে৷ তবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য দুঃসংবাদ দিলো গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভারত ও ইংল্যান্ডের বাকি ম্যাচগুলোতে দর্শকরা প্রবেশ করতে পারবেন না তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
বহুল জনগোষ্ঠীর দেশ ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যাও উচ্চহারে বেড়েই চলেছে। মাঝে কিছুদিন কমলেও হঠাৎ করে আবার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতাবশত স্টেডিয়ামে দর্শক প্রবেশ নিষিদ্ধ করে দিলো কর্তৃপক্ষ। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ধনরাজ নাঠবানি বলেন, 'করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আমরা বিসিসিআইয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আহমেদাবাদে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার বাকি ম্যাচগুলোতে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না।'
ইতোমধ্যে যারা টিকেট কিনে ফেলেছিলেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে বলেও নিশ্চিত করা হয়েছে। ধনরাজ বলেন, 'বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য যারা টিকেট কিনে ফেলেছিলেন তাদের অর্থ ফেরত দেওয়ার জন্যও আমরা ব্যবস্থা নিবো। যারা সৌজন্য টিকেট পেয়েছেন, তাদের কাছে অনুরোধ থাকবে যেন মাঠে না আসেন।'
নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার। প্রথম দুইটি টি-টোয়েন্টি ম্যাচে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। ম্যাচ দুইটিতে দর্শক উপস্থিত ছিলেন যথাক্রমে ৬৬ হাজার ২০০ জন ও ৬৬ হাজার ৩৫২ জন। সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড একপেশে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সমতায় ফিরেছে ভারত।