-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় আবাহনী। প্রথম থেকেই রানের ফোয়ারা ছোটানো জহুরুল আজ প্রথম বলেই ফিরে যান রানের খাতা খোলার আগেই। সফল হতে পারেননি আবাহনীর অন্যান্য টপ অর্ডার ব্যাটসম্যানরাও।
রূপগঞ্জের দুই পেসার শুভাশিস রায় ও মোহাম্মদ শহীদের বোলিং তোপে মাত্র ২৯ রানেই ৫ উইকেট হারিয়ে বসে আবাহনী। ইনিংসের সর্বোচ্চ জুটি আসে মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেনের কল্যাণে। ষষ্ঠ উইকেটে তারা দুইজন ৪৩ রান যোগ করেন। ব্যক্তিগত ৩৮ রানে মিঠুন সাজঘরে ফিরলে ভেঙে যায় তাদের জুটি।
অলরাউন্ডার সাইফ উদ্দিন করেন ১ রান। সাব্বির রহমান রানের খাতা খোলার আগেই ফিরে যান। মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৫ রান। শেষদিকে দুই ছক্কায় মাশরাফি বিন মুর্তজা করেন ১০ বলে ১৫ রান। ৩৯.১ ওভারেই ১২২ রানে অলআউট হয়ে যায় আবাহনী।
রূপগঞ্জের পেসার শুভাশিস শিকার করেন ৩টি উইকেট। মোহাম্মদ শহীদ নেন ২টি উইকেট। ৮ ওভারে ৪টি মেডেন দিয়ে মাত্র ১১ রান খরচ করেন তিনি। বাঁহাতি স্পিনার নাবিল সামাদ ১০ ওভারে খরচ করেন মাত্র ১৫ রান। তিনিও ৪টি মেডেন ওভার করার সাথে সাথে শিকার করেছেন ২ উইকেট।
ছোট লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জের উদ্বোধনী জুটিতেই ৬২ রান তুলে ফেলে মেহেদি মারুফ ও মোহাম্মদ নাইম। নাইম ২০ রানে ফিরে গেলেও অর্ধ শতক তুলে নেন মারুফ। ৮৫ বলে ৫৯ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি।
এছাড়া শাহরিয়ার নাফীস ও মমিনুল হকের ব্যাট থেকে আসে যথাক্রমে অপরাজিত ১৭ ও ১২ রান। ফলে ৬ উইকেটের সহজ জয় পায় রূপগঞ্জ। আবাহনীর হয়ে একটি করে উইকেট নেন সাইফ, সাব্বির ও নাজমুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী: (৩৯.১ ওভার) ১২২/১০ (মোসাদ্দেক ৪০, মিঠুন ৩৮, মাশরাফি ১৫, সৌম্য ১৪, মিরাজ ৫, সাইফ ১, সাব্বির ০; শুভাশিস ৩/৩৭, শহীদ ২/১১, নাবিল ২/১৫)
রূপগঞ্জ: (২৬.৫ ওভার) ১২৫/৪ (মারুফ ৫৯, নাইম ২০, মমিনুল ১৭, নাফীস ১২*, নাইম ইসলাম ৩*; সাব্বির ১/১৩, সাইফ ১/১৬)
ফল: ৬ উইকেটে জয়ী লিজেন্ডস অব রূপগঞ্জ।