-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দেরাদুনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত[/caption]
তবুও বাংলাদেশকেই শক্তিশালী বলে আখ্যা দিচ্ছেন দলের সদস্যরা। দেরাদুন পৌঁছে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ কোর্টনি ওয়ালশ নির্দ্বিধায় নিজেদের আখ্যা দিলেন শক্তিশালী হিসেবে।
ওয়ালশ বলেন, ‘আমরা এখনো শক্তিশালী দল। দুর্ভাগ্য সে মুস্তাফিজ চোটে পড়েছে। তবে তার জায়গায় যে আসবে, তার বড় একটা সুযোগ।’
মুস্তাফিজের চোটে পড়ার বিষয়টি আলোচিত হয়ে আছে সুদূর দেরাদুনেও। মুশফিক একে দেখলেন খেলার অংশ হিসেবেই। সেই সাথে সুর মেলালেন ওয়ালশের কণ্ঠে; তাও চোখেও বাংলাদেশ 'শক্তিশালী' দল।
সংবাদ সম্মেলনে মুশফিকের ভাষ্য, 'চোটে কারও হাত নেই। এটা খেলার অংশ। কোর্টনি যেটা বলেছে আমরা এখনো শক্তিশালী দল। একজনের ওপর ভিত্তি করে আমাদের দল নয়। আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে যারা কাজটা করে দিতে পারে।'
মুশফিক বলেন, 'এই বিশ্বাসটা আমাদের আছে। কোর্টনি যেটা বললেন, ওর জায়গায় যে আসবে তার জন্য বিরাট সুযোগ। যেই আসবে ভালো একটা ফল হবে আশা করি।’
আফগানিস্তান সিরিজকে সামনে রেখে মুশফিক দেখছেন নতুন একটি 'চ্যালেঞ্জ'। আর সেটি হচ্ছে নিদাহাস ট্রফির সফলতা তথা লড়াকু ক্রিকেট ধরে রাখা।
জাতীয় দলের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘প্রতিটি সিরিজে নতুন নতুন চ্যালেঞ্জ থাকে। চেষ্টা থাকবে সবশেষ যেটা করেছিলাম, সেটা যেন ধরে রাখতে পারি। গত সিরিজে শেষ বাধাটা (ফাইনাল) পেরোতে পারেনি। এবার চেষ্টা থাকবে সেটা যেন জয় করতে পারি।'
তবে দিনশেষে ক্রিকেট দলগত একটি খেলা। আর তাই দলের সবার অবদানেই মুশফিক পেতে চান সাফল্যের ছোঁয়া, 'এটা দলীয় খেলা। টি-টোয়েন্টিতে আমরা কম জিতি। এবার চেষ্টা থাকবে ভালো করার।’