-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালেও একই ফলাফল। এছাড়া নিদাহাস ট্রফি কিংবা এশিয়া কাপের ফাইনালে হারার ক্ষত এখনও তাজা।
ভারত বড় দল বলেই কি বার বার এমন হচ্ছে? এমন প্রশ্নে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘আমরা তিনটা এশিয়া কাপের ফাইনালিস্ট, এখন ছোট দল হই কীভাবে?’
বড়দের পথে যেন হেঁটেছে ছোটরা! জয়ের কাছে গিয়েও পারেনি। ছোটদের সামনে অনেক সুযোগ আসবে কিন্তু বড়দের এমন ম্যাচ জেতার অভ্যাস গড়তে হবে বলে মনে করেন সুজন। তিনি বলেন, ‘আমরা ফাইনাল জিততে পারছি না, এটা বলতে পারেন। এখানে ভাগ্যের একটা ব্যাপার থাকে। ক্রিকেটে অনেক সময় ভাগ্যের ছোঁয়া লাগে। হয়তো ভাগ্য আমাদের পক্ষে কথা বলছে না। হয়তো ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা ছোটখাটো ভুল করছি। এটা ঠিক যে সিনিয়র দলের এখন ম্যাচ জেতা শিখে ফেলা উচিত। কিন্তু জুনিয়র (যুব) দলের এটা মাত্র শুরু। বিশ্বাস করি এরা (ব্যর্থতা) থেকে বের হয়ে আসবে। সামনে অনেক সিরিজ আছে। আশা করি পরের (যুব) বিশ্বকাপের আগে আমরা একটা গোছাল দল পেয়ে যাব।’
তবে সবমিলিয়ে এবারে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে যুবাদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘আমি মনে করি তাদের একটা ভালো অভিজ্ঞতা হলো। আমরা জেতার খুব কাছাকাছি গিয়েছি, কিন্তু প্যানিক করে হেরেছি। এটা হয়েছে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতার অভাবে। ওরা এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবে আশা করি। ফাইনাল খেলতে পারলে খুব ভালো লাগত। তবুও প্রথম ম্যাচে হারের পর তারা যেভাবে খেলেছে সেটা প্রশংসনীয়। শ্রীলঙ্কার কাছে হারের পর 