-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে আফ্রিদির নেতৃত্বে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল পাকিস্তান। তবে সেবারও ভারত বাধা টপকাতে পারেনি তারা। মোহালিতে স্বাগতিকদের ২৬০ রানে আটকে দিয়েও ম্যাচ হারতে হয় ২৯ রানের ব্যবধানে।
সেই ম্যাচে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেছিলেন মিসবাহ। তবে ৭৬ বলে ৭৩ স্ট্রাইক রেটের ইনিংসটির জন্য সমালোচিত হতে হয় ডানহাতি ব্যাটসম্যানকে। সম্প্রতি আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০১১ সালের বিশ্বকাপের প্রসঙ্গে নতুন করে মিসবাহকে দায় দেন আফ্রিদি। সেই খবর প্রকাশ হলে সুর বদলালেন তিনি।
এক টুইটার বার্তায় আফ্রিদি লিখেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক! আমাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ২০১১ সালের বিশ্বকাপের সেই হার ছিল গোটা দলের ব্যাটিং ব্যর্থতায়। আমি সহ দলের ব্যাটসম্যানরা সবাই রান তাড়ার চাপ নিতে পারিনি। এটা নির্দিষ্ট কোনো একজনের দায় নয়।’
প্রসঙ্গত, একাধিক বিষয়ে কথা বলার ফাঁকে সেই সাক্ষাৎকারে আফ্রিদি বলেছিলেন, ‘মিসবাহর মন্থর ইনিংসটি নিয়ে কথা বলেন অনেকেই। এটা মিসবাহর ধরন, এটাই তার খেলা। সে উইকেটে এসে থিতু হতে বেশ সময় নেয়। চেষ্টা করে খেলাটাকে শেষপর্যন্ত টেনে নিতে। কিন্তু সেদিনের পরিস্থিতি ছিল স্কোরবোর্ড সচল রাখার।’
‘তার উচিত ছিল নিজের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে রানের গতি বাড়ানো। কারণ, অল্প সময়ের ব্যবধানে উইকেট পড়তে থাকায় দলের চাপ বেড়ে গিয়েছিল।’- সাথে আরো জানিয়েছিলেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 