-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আর এই জয়ে অবশেষে পয়েন্ট টেবিলের শেষ দলের তকমা থেকেও আপাতত রেহাই পেয়েছে দলটি। পয়েন্ট টেবিলে বর্তমানে খুলনা টাইটান্সের অবস্থান ষষ্ঠ স্থানে, সপ্তম স্থানে রয়েছে সিলেট সিক্সার্স।
ম্যাচ শেষে খুলনার জয়ের নায়ক ও ম্যান অব দ্যা ম্যাচের অ্যাওয়ার্ড পাওয়া ডেভিড উইজ জানান, টানা হারের কারণে এটি তাদের জন্য কঠিন একটি মাস। তবে অবশেষে একটি জয়ের দেখা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তিনি।
মাত্র ২৫ বলের মোকাবেলায় এদিন ৩৮ রান করেন উইজ। বল হাতে ৬.০০ ইকোনোমি রেটে শিকার করেন একটি উইকেট।
তিনি বলেন, ‘এটি আমাদের জন্য কঠিন একটি মাস। অবশেষে একটি জয় পাওয়া স্বস্তির বিষয়।’
ইনিংসের শেষ বলের আগের বলে আউট হওয়ার আগে তার সহায়তায় খুলনা টাইটান্স পায় বড় সংগ্রহের ভিত। উইজ বলেন, ‘আমাদের ওপেনাররা ভালোভাবে ব্যাট করেছে এবং শেষের ওভারগুলোতে আমরা রান তুলতে সক্ষম হয়েছি।’
ম্যাচ শেষে আনুষ্ঠানিক আলাপচারিতায় খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও উইজকে জয়ের কৃতিত্ব দেন। তিনি বলেন, ‘ডেভিডকে কৃতিত্ব দিতেই হবে। ইনিংসের মাঝপথে আমরা চাপে পড়ে গিয়েছিলাম কিন্তু ডেভিডের ব্যাটিং আমাদের ১৭০ রানে পৌঁছে দিয়েছে।’
একইসাথে প্রশংসা করেছেন সতীর্থ বোলারদেরও। ৪ ওভার বল করে ৩২ রানের খরচায় ৩ উইকেট পাওয়া শুভাশীষ রায়ের প্রশংসা করলেন আলাদা করে।
রিয়াদ বলেন, ‘বোলাররা মানসিকভাবে দৃঢ় ছিল। আমি মনে করি শুভাশীষ দারুণ বল করেছে। চোট পেয়েও সে ফিরে এসে দুর্দান্ত বল করেছে।’
প্রসঙ্গত, অষ্টম ম্যাচ খেলে এটি খুলনা টাইটান্সের আসরে দ্বিতীয় জয়। অবশেষে জয়ের দেখা পেলেও দলটির শেষ চারে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।