-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রবিবার (২৮ এপ্রিল) ফরহাদকে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়। ফরহাদের সাথে দলে নেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকেও। বিডিক্রিকটাইম অবশ্য এই আভাস পেয়েছিল এক দিন আগেই।
তবে নিশ্চিতভাবে জানতেন না ফরহাদ নিজে। আগেরদিন তাকে ফোন করে বলা হয় অনুশীলন ক্যাম্পে যোগ দিতে। তাতে দলে সুযোগ পাওয়ার সুবাতাস পেলেও নিশ্চিত ছিলেন না।
দীর্ঘদিন পর দলে ফেলার অনুভূতি জানতে গেলে ফরহাদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাকে বলা হয় প্র্যাকটিসে যোগ দিতে, ২৮-২৯ দুইদিন প্র্যাকটিস হবে। অনেকদিন পর সুযোগ পেয়ে ভালো লাগছে। সব খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলার।’
তিনি জানান, তার এই ঘুরে দাঁড়ানোর পেছনে দুজন মানুষের বড় অবদান, আর তাদের একজন ফরহাদের মা। ফরহাদের ভাষ্য, ‘বাদ পড়ার পর খারাপ লাগত। দুইটা মানুষ আমাকে আপসেট হতে বারণ করতেন। একজন আমার আম্মা, আরেকজনের নাম বলব না... দুজন সবসময় আমাকে উৎসাহ যোগাতেন।’
দীর্ঘদিন পর খেলবেন আয়ারল্যান্ডের মাটিতে, যেখানে খেলে অভ্যস্ত নয় বাংলাদেশ। এই সিরিজে ভালো করতে না পারলে আবারও দল থেকে বাদ পড়ার শঙ্কা কাজ করবে। চ্যালেঞ্জ কতটুক থাকবে জানতে চাইলে ফরহাদ বলেন, ‘আমাদের প্রতিদিনই চ্যালেঞ্জ। যেখানেই খেলি, চ্যালেঞ্জ থাকেই।’
এর আগে ‘পুরনো খেলোয়াড়’ বা ‘বয়স্ক ক্রিকেটার’ হিসেবে দলে জায়গা না পাওয়ার ধারণা ছিল ফরহাদের। এই ধারণা অনেক সাবেক ক্রিকেটারেরই। তবে অবসরের আগেও যে ডাক পাওয়া সম্ভব, আব্দুর রাজ্জাকের পর নিজেই এমন দৃষ্টান্ত হয়ে ওঠায় ভুল ধারণা ভেঙেছে তার।
অনেকদিন পর জাতীয় দলের আমেজ পেলেন রবিবার ‘হোম অব ক্রিকেট’ এ দলের ক্যাম্পে যুক্ত হয়ে। অনুভূতি জানিয়ে ফরহাদ বলেন, ‘সকালে আসলাম, সবাই শুভকামনা জানাচ্ছিল। রিয়াদ, মাশরাফি ভাই, তামিম... এখনো তো প্র্যাকটিসে আছি। মাত্র নিশ্চিত হল দলে অন্তর্ভুক্তি। এখনো কোনো অনুভূতি আসেনি।’
ঘরোয়া ক্রিকেটের ভালো পারফর্মাররা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারেন না, এই প্রসঙ্গে ফরহাদের অভিমত, ‘সুযোগই যদি দেওয়া না হয় তাহলে ভালো কীভাবে করব। যারা আন্তর্জাতিকের বাইরে আছে তাদের তো ঘরোয়া খেলতে হবে। ঘরোয়া না খেলে তো আন্তর্জাতিকে উঠে আসতে পারবেন না।’
‘গত বছর আমি সব টুর্নামেন্ট মিলে ৬৭ উইকেট পেয়েছি। এই বছর ১০০টা পেয়েছি। অবশ্যই ইম্প্রুভ হচ্ছে। আমি অনেক কিছু এখন বুঝতে পারছি, যা আগে বুঝতাম না।’- জানান ফরহাদ।

