-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিতর্কে জড়িয়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন। ঝামেলা চুকিয়ে-নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও এখনও জাতীয় দলের দরজা খোলেনি শাহাদাতের। সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যম পরিবর্তন.কম-এর সাথে আলাপকালে তার কণ্ঠে উঠে আসে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরের স্মৃতি।
২০০৮ সালের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের স্মৃতি রোমন্থন করে শাহাদাত বলেন, ‘খুব মনে আছে সেই ম্যাচের স্মৃতি। আমাদের ব্যাটিংয়ের কারণে ম্যাচটা হেরেছিলাম। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বড় স্কোর করতে পারিনি। মাত্র ১৮০ রান (আসলে ১৮২) করেছিলাম। এখনকার যে ব্যাটিং লাইন আপ আছে, এটা থাকলে নিশ্চিত ম্যাচটা জিতে জেতাম।’
এ সময় শাহাদাত প্রশংসা করেন ঐ ম্যাচে নিজের বোলিংয়েরও, ‘আমার সবচেয়ে বড় ব্যাপার ছিল আমি পুরনো বলেও সুইং করাতে পারতাম। তবে সেদিন আমি নতুন বলেই উইকেট পেয়েছিলাম। প্রথমেই আমি স্মিথকে আউট করেছিলাম। বোল্ড করে দিয়েছিলাম। ঐ উইকেটটা পেয়ে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। এরপর যখন ম্যাকেঞ্জিকে আউট করি তখন বুঝতে পেরেছিলাম আজকে হয়তো কিছু হবে। পুরনো বলে কিছু করতে পারবো এই বিশ্বাস আমার সব সময়ই ছিল। হয়েও ছিল। কিন্তু ওই যে ব্যাটসম্যানরা যদি একটু ভালো করতো।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় দলের বিপক্ষে লড়াইয়ের প্রসঙ্গ আসতেই ডানহাতি ফাস্ট বোলার বলেন, ‘লড়াইতো আমরা করেছি। ওই সময় বাংলাদেশ দল টেস্ট র্যাঙ্কিংয়ের তলানিতে ছিল। বেশির ভাগ ম্যাচেই তো দুই ইনিংসে বলই করতে পারতাম না। আর ২০৫ রান দক্ষিণ আফ্রিকার কাছে তেমন বড় কিছু নয়। ওদের দলে বিশ্ব সেরা ব্যাটসম্যানরা ছিল। তারপরও ৫টা উইকেট ফেলেছিলাম। আর কিছু রান থাকলে হয়তো কিছু হতো। আমাদের ব্যাটিংটাই খারাপ হয়েছিল। তখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে লড়াই করেছি তাতে আমি গর্বিত।’
ইনজুরির সাথে ক্যারিয়ারের বড় একটি সময় লড়াই করা শাহাদাত এখনও দেখছেন জাতীয় দলে ফেরার স্বপ্ন। জানালেন- ‘আমি পারফরম্যান্সের কারণে বাদ পড়িনি। পড়েছিলাম ইনজুরির কারণে। আমার এখনও জাতীয় দলকে দেওয়া শেষ হয়নি। আশা করি আমি ভালো কিছু করেই জাতীয় দলে ফিরে আসবো।’