-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরতে হয় সাইফউদ্দিনকে। ফাইল ছবি[/caption]
চোটের কারণে বোলিংয়ের ফিটনেস একেবারেই নেই সাইফউদ্দিনের। তিনি অবশ্য দাবি করেছিলেন, পুরোদমে ব্যাটিং চালিয়ে যেতে পারবেন। তাই আশায় ছিলেন, কোনো দল যদি অন্তত ব্যাটার হিসেবে স্কোয়াডে নেয়।
তবে প্লেয়ার্স ড্রাফটেই ছিল না সাইফউদ্দিনের নাম। কারণ বিসিবির মেডিকেল টিম সাইফউদ্দিনকে পূর্ণাঙ্গ পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে বলেছে। চোটের কারণে গত বিপিএলেও খেলা হয়নি সাইফউদ্দিনের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও ছিলেন না নিয়মিত।
সব মিলিয়ে হতাশায় মুষড়ে পড়ার দশা ফেনীর এই ক্রিকেটারের। বিডিক্রিকটাইমকে তিনি বলেন, 'পরিকল্পনা দিয়ে তো আর কিছু হবে না। মাঠের খেলোয়াড়, মাঠে থাকতে পছন্দ করি। সবাই প্র্যাকটিস করছে, দেখে খারাপ লাগছে। তারপরও যতটুকু সম্ভব পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। বাকিটা আল্লাহর হাতে।'
পিঠের এই চোট বারবার ভোগাচ্ছে সাইফউদ্দিনকে। কেন এই চোট আততায়ীর মত বারবার হাজির হচ্ছে, সেই প্রশ্নের উত্তর জানা নেয় সাইফউদ্দিনেরও। তিনি বলেন, 'আমি প্রপার ওয়েতে নিজেকে ফিট রাখার চেষ্টাই করেছি। তারপরও কেন হচ্ছে বলা কঠিন। এ নিয়ে দ্বিতীয়বার ভুগছি, চেষ্টা করব তৃতীয়বার যেন না আসে।'
[caption id="attachment_160467" align="aligncenter" width="1145"]
চোটের কারণে
পিঠের চোটের সাথে অনেক দিন ধরেই লড়াই চালিয়ে যেতে হচ্ছে সাইফউদ্দিনকে। ফাইল ছবি[/caption]
সাইফউদ্দিন জানালেন, বিসিবির অধীনে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে পুরোদমে। তিনি বলেন, 'মেডিকেল টিম আছে আমাদের। যখন ফেনীতে থাকি, তাদের পরিকল্পনা অনুসরণ করি। ফিজিওরা এখন জাতীয় দল ও বয়সভিত্তিক দল নিয়ে ব্যস্ত। একজন অবসর আছেন, তিনি দেখাশোনা করছেন।'
বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সাইফউদ্দিনের সর্বশেষ পরীক্ষানিরীক্ষার রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছায়নি। তবে তার চোটের যে দশা, তাতে শুধু ব্যাটিংয়ের ফিটনেস ফিরে পেতেই কাটাতে হবে পুরো জানুয়ারি!
দেবাশীষ বলেন, 'রিপোর্ট এখনও পাইনি। কাল টেস্ট করিয়েছে, আজ রিপোর্ট পাব। কাল সকালে দেখতে পারব। এমনিতে ওর যে অবস্থা, সামনের মাস পুরোটা রিহ্যাব করবে। সামনের মাসের শেষদিকে দেখব কতটা সেরে উঠল। তার ওপর নির্ভর করে ব্যাটিংয়ের অনুমতি দিতে পারে।'





