-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মোহাম্মদ আমির[/caption]
মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘটনা দিয়ে চমক দিয়েছিলেন আমির। পাকিস্তান দলের দুইজন কোচ ও সাবেক খেলোয়াড় ওয়াকার ইউনিস ও মিসবাহ উল হকের সাথে দ্বন্দ্ব থেকেই এমন সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি। অবসরের পর থেকেই ২২ গজে না থেকেও নিয়মিত খবরের শিরোনামে আসছেন এই পেসার। কিছুদিন আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জানিয়েছিলেন তিনি নিজে আমিরের সাথে কথা বলবেন। এবার আমিরকে ফেরানোর ব্যাপারে কথা বলল পিসিবিও।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পিসিবি প্রধান নির্বাহী জানান আমিরকে নিয়ে তাদের কী পরিকল্পনা আছে। তিনি বলেন আমির এখনো তাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তাই তাকে দলে ফেরানোর ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করবে পিসিবি। ইতোমধ্যে ওয়াসিমের সাথে দেখা করে নিজের সকল অভিযোগের কথা অকপটে জানিয়েছেনও আমির। তবে এই ক্রিকেটার যেভাবে ফিরতে চাচ্ছেন সেটা পছন্দ হয়নি ওয়াসিমের। তিনি চান আগে কোচদের সাথে আমিরের ঝামেলা মিটিয়ে ফেলতে।
ওয়াসিম বলেন, 'আমি একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে আমির যেভাবে দলে ফেরার চেষ্টা করছে, সেটা মোটেও ঠিক না। আমি মনে করি, আমির আমাদের জন্য এখনো খুবই মূল্যবান একজন খেলোয়াড়। কোচের সাথে ওর ঝামেলা মিটিয়ে ওকে দলে ফেরানোর চেষ্টা করব আমরা।’
এর আগে আমিরকে দলে ফেরানোর ব্যাপারে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, 'অবসর প্রসঙ্গে এখনো আমিরের সাথে আমার কথা হয়নি। কিন্তু সুযোগ হলেই তার সমস্যা নিয়ে কথা বলব। সে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি বোলার এবং আমি তাকে খুবই পছন্দ করি।'