-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দলকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন শামীম।[/caption]
দল ভয়ানক বিপর্যয়ে পড়ে গেলেও ৩৭ বলে গড়া শামীমের ৫২ রানের ইনিংসে ঢাকা পায় ১৪৮ রানের পুঁজি। ৩ রানের রোমাঞ্চকর জয়ের পর স্বভাবতই শামীম পান ম্যাচসেরার পুরস্কার। দলকে জয়ের ছন্দে ফেরানোর নায়ক ম্যাচ শেষে জানালেন, কেমন ছিল নিজের পরিকল্পনা।
শামীম বলেন, 'আমাদেরও শুরুতে উইকেট চলে গিয়েছিল। তখনই চিন্তা করেছি আস্তে আস্তে খেলব, স্ট্রাইক রোটেট করে খেলব। শেষ ওভার পর্যন্ত কীভাবে ব্যাট করা যায় এটাই লক্ষ্য ছিল।'
দীর্ঘদিন পর নিজেকে প্রমাণ করতে পেরে শামীম যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তিনি বলেন, 'আমি নিজেই অনেক ক্ষুধার্ত। অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। ভালোভাবে করতে পেরেছি, শুকরিয়া। নির্দিষ্ট কিছু নিয়ে কাজ করিনি। স্বাভাবিক অনুশীলন করেছি।'
যদিও জয়ের নায়কের আসনে বসার ম্যাচে শামীম পাননি ব্যাটিংবান্ধব উইকেট। তিনি জানান, 'আজকের উইকেট একটু কঠিন ছিল। আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম ওরকম হয়নি। হালকা টার্ন ও বাউন্স ছিল। মাঝেমধ্যে আবার বল ডাউনও হয়ে যাচ্ছিল।'
[caption id="attachment_191249" align="aligncenter" width="704"]
সংবাদ সম্মেলনে শামীম।[/caption]
এই জয়ে চট্টগ্রামের শেষ চারের আশা এখনও বেঁচে আছে। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম, যারা এখন পর্যন্ত জয় পেয়েছে মাত্র একটি। তবে প্রতিপক্ষ সিলেট বলে নির্ভার থাকতে চান না শামীম।
তিনি বলেন, 'আরেকটা ম্যাচ আছে। আমরা এখনও বাদ পড়ে যাইনি। ঐ ম্যাচ জিতলে আমাদের সুযোগ আছে। সহজ কি না তা মাঠে গেলে দেখা যাবে, আগে তো বলা যাবে না। স্বাভাবিক পরিকল্পনা থাকবে এবং আমরা ইতিবাচক থাকব। জিততে পারলে তো আলহামদুলিল্লাহ। সবাই জেতার জন্যই খেলে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 