-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এনসিএল ২০১৮-১৯ মৌসুমে প্রথম ডাবল-সেঞ্চুরি তুলে নিলেন আরিফুল হক।[/caption]
তার ২৩১ রানের অনবদ্য ইনিংসে চড়ে প্রথম ইনিংসে বরিশালের বিপক্ষে অল-আউট হওয়ার আগে ৫০২ রানের বিশাল পুঁজি পেয়েছে রংপুর বিভাগ। সোহাগ গাজীর বলে মনির হোসেনের হাতে ক্যাচ দেওয়ার আগে ২১ চার আর ৪ ছয়ে ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজান আরিফুল।
এর আগে আগের দিনের ৫ উইকেটে করা ৩০০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে রংপুর। দিনের শুরুতেই সাজেদুল ইসলামের উইকেট হারায় দলটি। তবে ক্রিজের একপ্রান্ত আগলে ধরে রেখে ব্যাট করতে থাকেন আরিফুল। ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে আগের ক্যারিয়ার সেরা ১৬২ রান টপকে প্রথম-শ্রেণির ক্রিকেটে নিজের নতুন ব্যক্তিগত সর্বোচ্চ রানের দেখা পান তিনি।
এরপর পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম দ্বি-শতকও (ডাবল সেঞ্চুরি)। তার সাথে যোগ দিয়ে ধীমান ঘোষ ২৮ ও সোহরাওয়ার্দী শুভ ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলে সাজঘরে ফিরে গেলেও ক্রিজে থেকে লড়ে যান তিনি। দলীয় ৫০০ রানে শেষ পর্যন্ত ২৩১ রান করে থামেন তিনি। নবম ব্যাটসম্যান হিসেবে তার বিদায়ের পর স্কোরবোর্ডে আর ২ রান যোগ করে ৫০২ রানে অল-আউট হয় রংপুর।
বরিশালের বোলারদের মধ্যে সোহাগ গাজী ও মনির হোসেন তিনটি করে উইকেট লাভ করেন। তাছাড়া কামরুল ইসলাম রাব্বি দুটি উইকেট শিকার করেন।
রংপুরের পাহাড়সম রানের জবাবে ব্যাট করতে নেমে শাহরিয়ার নাফীস ও রাফসান মাহমুদের ব্যাটে দারুণ শুরু পায় বরিশালও। শেষ খবর পাওয়া পর্যন্ত এক উইকেটে দলটির সংগ্রহ ৮৬ রান। দলীয় ৭১ রানের সময় নাফীস ব্যক্তিগত ২৪ রানে আউট হলেও অর্ধশতক পূর্ণ করে ৫১ রান নিয়ে ব্যাট করছেন রাফসান। তার সাথে ক্রিজে নতুন ব্যাটসম্যান 




