-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বৃষ্টির বাধায় বল মাঠে গড়ায় মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ আগে। তবে প্রথম সেশনে মাত্র ৪ ওভার ব্যাটিং করতে পারে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া অস্ট্রেলিয়া। মধ্যাহ্ন বিরতির পর আবার খেলা শুরু হলেও বৃষ্টির বাগড়ায় থেমে যায়। ততক্ষণে টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকেও হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ১৫তম ওভারে ৩৯ রানে ২ উইকেট দ্বিতীয়বার মাঠ ছাড়ে তারা। ক্যামেরন বেনক্রফটের পরিবর্তে সুযোগ পাওয়া মার্কাস হ্যারিস করেন ৮ রান।
ফর্মে ফেরা ওয়ার্নার ও স্টিভ স্মিথের চোটে একাদশে জায়গা পাওয়া মার্নাস লাবুশানে এগিয়ে নিতে থাকেন দলকে। ৫৪ রানে ২ উইকেট নিয়ে আলোক স্বল্পতায় চা বিরতিতে যায় সফরকারীরা। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওয়ার্নার ও লাবুশানে জুটি যোগ করে ১১১ রান। ওয়ার্নার ৭টি চারের সাহায্যে ৬১ রান করে আর্চারের শিকার হলে ভাঙে এই জুটি।
এইপরেই আসা-যাওয়ার মিছিল দেখা যায় অজি শিবিরে। ট্রেভিস হেড ও ম্যাথু ওয়েড ফিরে যান রানের খাতা খোলার আগেই। ১৩৯ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ১৬২ রানে ষষ্ঠ উইকেটটি হারায় তারা। ২৬ বলে ১১ রান করে বিদায় নেন অধিনায়ক টিম পেইন।
২ রান যোগ করতেই আর্চারের চতুর্থ শিকার হয়ে ফেরেন একাদশে ফেরা জেমস প্যাটিনসন। প্যাট কামিন্সকে সাজঘরের পথ ধরিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকার করেন আক্রমণাত্মক পেসার আর্চার।
সতীর্থদের আসা-যাওয়া দেখতে দেখতে একপ্রান্তে অবিচল ছিলেন লাবুশানে। নবম ব্যাটসম্যান হিসাবে মাঠ ছাড়ার আগে তিনি করেন ৭৪ রান। তার ইনিংসে ছিল ১০টি চারের মার। তার বিদায়ের পরে আর বেশিক্ষণ স্থায়ী হয়নি অস্ট্রেলিয়ার ইনিংস। ১৭৯ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। নাথান লায়নকে আউট করে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকও ঠুকেন আর্চার।
স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৬টি উইকেট শিকার করেন আর্চার। এছাড়া ২টি উইকেট পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। একটি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও বেন স্টোকস।
সংক্ষিপ্ত স্কোর:
টস: ইংল্যান্ড
অস্ট্রেলিয়া (১ম ইনিংস) ১৭৯/১০ (৫২.১ ওভার)
ওয়ার্নার ৬১, লাবুশানে ৭৪, পেইন ১১, হ্যারিস ৮, খাজা ৮
আর্চার ৬/৪৫, ব্রড ২/৩২।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। 