-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৯৪ বলে অপরাজিত ১০৬ রানের এক অসাধারণ ইনিংস খেলেছেন প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের আল-আমিন। তার শতকের সুবাদে ৩০৭ রানের স্কোর দাঁড় করায় প্রাইম ব্যাঙ্ক। জবাবে খেলাঘর সমাজ কল্যান স্মৃতি গুড়িয়ে যায় ২৪৮ রান করে।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রাইম ব্যাঙ্কের অধিনায়ক মেহেদি মারুফ। ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি প্রাইম ব্যাঙ্কের। ইনিংসের প্রথম বলেই অধিনায়ক মেহেদি মারুফ ফিরে যান ডলার মাহমুদের বলে। শুরুর ধাক্কা সামাল দেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। ৫২ রানের জুটি গড়েন দুজন।
মারমুখী ব্যাটিং করেন সাব্বির। ৮ চারে ৩২ বলে ৩৬ রান করেন তিনি। সাদিকুর রহমানের বলে আউট হন সাব্বির। এরপর উন্মুক্ত চান্দের সাথে সৌম্য ৪৫ রান যোগ করেন। সৌম্য সরকারের ব্যাট থেকে ৩৯ ও চান্দের ব্যাট থেকে ৩২ রান আসে।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তুলেন আল-আমিন। ইনিংস শেষে ৯৪ বলে ১০৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। ষষ্ঠ উইকেটের জুটিতে জাকির হাসানকে নিয়ে ৯৯ রান যোগ করেন তিনি। ৩৮ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন জাকির। ৩০৭ রান করে থামে প্রাইম ব্যাঙ্ক।